![]()
জেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ৫ দিনব্যাপী উৎসবের আজ মহানবমীতে মন্ডপগুলোতে চলছে পূজা অর্চনা। যতই দিন গড়াচ্ছে মণ্ডপগুলোতে ভক্ত-দর্শনার্থীদের ভিড় ততই বাড়ছে।
উৎসবের সার্বিক পরিস্থিতি দেখতে গতকাল সোমবার সন্ধ্যায় জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। দামুড়হুদার দর্শনা পুরাতন বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
এসময় তারা পূজা উদযাপন কমিটি, পুরোহিত ও ভক্তদের সঙ্গে কথা বলেন। পুলিশ ও আনসার সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
জেলা প্রশাসক জানান, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন সব ধরনের সহযোগিতা দিচ্ছে।
এদিকে রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী হাবিবা নুসরাত হক মৌ। তারা পূজার সার্বিক আইনশৃঙ্খলার খোঁজ খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আগামীকাল বুধবার মহাদশমীর মধ্যে দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব।
বাংলাদেশ সময়: ১৬:৫৪:১১ ১১ বার পঠিত