লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত

প্রথম পাতা » আন্তর্জাতিক » লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও তার ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোর প্রতি সমান আচরণ করা হচ্ছে— এর প্রমাণ দিতে মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটাকে ২৪ ঘণ্টার সময় দিয়েছেন দেশটির সর্বোচ্চ নির্বাচনী আদালত।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার দেওয়া আদালতের এ নির্দেশ এসেছে লুলার নির্বাচনী প্রচারশিবিরের অভিযোগের পরিপ্রেক্ষিতে।

তাদের অভিযোগ, আগামী রোববারের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী বলসোনারোর প্রচারণাকে সুবিধা দিতে মেটা তাদের অনলাইন কনটেন্টের প্রচার সীমিত করছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মালিক মেটা অবশ্য নির্বাচনে কোনো পক্ষকে সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

তবে প্রতিষ্ঠানটি এর আগে জানিয়েছিল, প্রযুক্তিগত ত্রুটির কারণে লুলার নির্বাচনী প্রচারের কিছু বিজ্ঞাপন ভুলবশত নিষ্ক্রয় করা হয়েছিল।
এ ধরনের ত্রুটি শুধু ব্রাজিলেই ঘটেনি বলেও দাবি করেছিল তারা।

লুলার প্রচারশিবির হোয়াটসঅ্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ব্যবস্থার বিরুদ্ধেও অসংগত আচরণের অভিযোগ তুলেছে। তাদের দাবি, লুলাসংশ্লিষ্ট নির্বাচনী কনটেন্টের প্রচার সীমিত করা হলেও বলসোনারোর প্রচারসংশ্লিষ্ট কনটেন্টে একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি।

গত বৃহস্পতিবার ব্রাজিলের সুপিরিয়র ইলেক্টোরাল কোর্টের (সর্বোচ্চ নির্বাচনী আদালত) এক বিচারক নির্দেশ দিয়েছিলেন, দ্বিতীয় দফার ভোট শেষ না হওয়া পর্যন্ত দুই প্রার্থীর ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ করতে হবে।

নির্দেশ অমান্য করলে প্রতিদিন এক লাখ ডলার জরিমানার বিধানও রাখা হয়েছিল।

তবে সোমবারের নতুন আদেশে আদালত জানায়, আগের নির্দেশ মেনে চলার যথেষ্ট প্রমাণ মেটা দিতে পারেনি। এ কারণে জরিমানার পরিমাণ বাড়িয়ে প্রতিদিন দুই লাখ ডলার করা হয়েছে বলে এএফপির দেখা আদালতের নথিতে উল্লেখ রয়েছে।

আদালতের আদেশে বলা হয়, দ্বিতীয় দফার নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি থাকতে নির্দেশ অমান্য করার ঘটনা অব্যাহত থাকা প্রমাণ করে, আগের জরিমানার পরিমাণ যথেষ্ট ছিল না।’

লুলার রাজনৈতিক দল জানিয়েছে, সোমবারও তারা নতুন করে কিছু প্রযুক্তিগত সমস্যার অভিযোগ পেয়েছে।

এর আগে দলটি এ বিষয়ে আমেরিকান রাষ্ট্রগুলোর সংস্থা (ওএএস) ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের কাছেও অভিযোগ জানিয়েছিল।

দলটির যোগাযোগবিষয়ক সম্পাদক এদেন ভালাদারেস সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি, মেটা ফ্লাভিও বলসোনারোর নির্বাচনী প্রচারকে সুবিধা দেওয়া বন্ধ করবে।’

তিনি জানান, এ বিষয়ে নির্বাচনী আদালতে নতুন করে অভিযোগ দাখিল করা হবে।

এদিকে মেটার সাও পাওলো কার্যালয়ের বাইরে লুলার বেশ কয়েকজন সমর্থক বিক্ষোভ করেছেন। তাদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ছিল। তারা ‘মেটা, ব্রাজিল ছাড়ো’ বলে স্লোগান দেন।

ভিডিও অ্যানিমেটর ৪৭ বছর বয়সী লিলিয়ান ডোরিং এএফপিকে বলেন, ‘সম্প্রতি মেটা পরিচালিত প্ল্যাটফর্মগুলোতে যা দেখি, তার প্রায় কিছুই আর বিশ্বাস করতে পারি না।’
হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

কারাগারে থাকা সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো চলতি মাসের শুরুতে প্রথম দফার ভোটে এগিয়ে ছিলেন। এ কারণে রোববারের দ্বিতীয় দফার নির্বাচনে তাকেই এগিয়ে থাকা প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

তবে শনিবার ফ্লাভিওর নির্বাচনী প্রচারশিবির অভিযোগ করেছে, মেটার ‘অনুমোদনে’ লুলার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ‘নেতিবাচক প্রচারণা অভিযান’ চালানো হচ্ছে।

জনমত জরিপগুলোতে ৪৫ বছর বয়সী সিনেটর ফ্লাভিও বলসোনারো ও ৮০ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট লুলার মধ্যে প্রায় সমানে-সমান প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৩৯   ৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ