মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নগরকান্দার ডাংগীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দার ডাংগীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



নগরকান্দার ডাংগীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের পোড়াদিয়া গ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে নিহত যুবকের নাম-পরিচয় ও ঠিকানা এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২১:৪৮:২১   ১৩ বার পঠিত