
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাধবী মার্মার নিজস্ব তহবিল থেকে দেওয়া এসব উপহার পেয়েছেন দুই শতাধিক নারী-পুরুষ।
মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের প্রায় চারটি পূজামণ্ডপে এসব বস্ত্র বিতরণ করা হয়।
উপহারসামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ সহযোগিতা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, সহসভাপতি হাজী মো. শহিদুল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি এবং ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সদস্যসচিব বাবুল আহমেদ।
এ ছাড়া ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমসহ ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:০১:২৯ ৮ বার পঠিত