এ দেশ, এ মাটিতে সবার অধিকার সমান : সমাজকল্যাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এ দেশ, এ মাটিতে সবার অধিকার সমান : সমাজকল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



এ দেশ, এ মাটিতে সবার অধিকার সমান : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘এ দেশ, এ মাটি সবার। আমরা কেউ বাইরে থেকে আসিনি।
আপনার রক্ত লাল, আমার রক্তও লাল। আপনার একটি ভোট, আমারও একটি ভোট। আপনার অধিকার যেমন সমান, আমার অধিকারও তেমন সমান।’

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমি মন্ত্রী হয়েছি, সংসদ সদস্য হয়েছি; কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। আইন সবার জন্য সমান। হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ও বৌদ্ধ—ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান।

তিনি আরো বলেন, কোনো ধর্মই অন্যায়কে সমর্থন করে না।
সব ধর্মেই অন্যায় থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয়েছে। তাই অন্যায়কে অন্যায় বলতে হবে এবং কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সমান অধিকার নিশ্চিত করা গেলে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:৪১:২৭   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে ৪ জন গ্রেফতার
সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
এ দেশ, এ মাটিতে সবার অধিকার সমান : সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি নেতাকর্মীরা সকল ধর্মের মানুষের সঙ্গে অভিন্ন - স্থানীয় সরকারমন্ত্রী
মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সাখাওয়াত
ফতুল্লায় সনাতনীদের মাঝে এমপি মাধবী মার্মার উপহার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ