
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে শারদীয়া দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, আওয়ামী লীগ যে অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে তাতে তাদের আর বাংলাদেশে ফিরে রাজনীতি করার কোনো সুযোগ নাই। ৫ আগস্ট বাংলাদেশের সাধারণ জনগণ যে আওয়ামী লীগকে বিদায় জানিয়েছে, সেই আওয়ামী লীগকে আর কখনোই স্বাগত জানাতে পারে না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, ইসরাইল হোসেন জীবন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:২১:১৫ ৯ বার পঠিত