বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বুধবার, ২১ অক্টোবর ২০২৬



ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন ৬ নং মাচ্চর ইউনিয়নের শিবরামপুর মোহন্ত পাড়া সার্বজনীন পূজা মণ্ডপে এক বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মতবিনিময় ও পরিদর্শন অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন কক্সবাজার জেলা মহাপরিকল্পনার দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ খোন্দকার নিয়াজ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁহার সহধর্মিণী, আর্কিটেক সুমাইয়া রহমান।

​অনুষ্ঠানে সার্বিক সমন্বয় ও সৌজন্যে ছিলেন ৬ নং মাচ্চর ইউনিয়নের আগামী জাতীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউদ্দিন মোল্লা হীরক।

​প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার নিয়াজ রহমান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।”

​চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউদ্দিন মোল্লা হীরক তাঁর বক্তব্যে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা এবং ধর্মীয় উৎসবগুলোতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার বিপুলসংখ্যক ভক্ত ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সকলের মঙ্গল কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৪:২৬:৫৩   ৩৮ বার পঠিত