বাংলাদেশের সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বুধবার, ২১ অক্টোবর ২০২৬



বাংলাদেশের সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধন কখনো ছিন্ন হবে না। শত বছর ধরে সম্প্রীতির এই ঐতিহ্য আমরা হৃদয়ে ধারণ করে রেখেছি।

নাটোরের লালপুরে দুইশ বছরের প্রাচীন শ্রী শ্রী কালীমাতা মন্দির ও শ্রী শ্রী গৌর গোবিন্দ দেব বিগ্রহ মন্দিরের অফিস কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার মধ্যরাতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এ দেশে সব ধর্মের মানুষ এক প্রাণ হয়ে বসবাস করেন। একজনের বিপদে অন্যজন এগিয়ে আসেন।

প্রতিমন্ত্রী বলেন, ভিন্ন ধর্মের সহাবস্থানের কারণে আমাদের জাতিসত্তা বৈচিত্র্যময় হয়ে উঠেছে। বৈচিত্র্যময় এই জাতিসত্তাই আমাদের সামনে এগিয়ে চলার শক্তি জোগায়। সম্প্রীতির এই বন্ধনকে আরও দৃঢ় করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

মন্দির কমিটির সভাপতি শতদল কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম এবং লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন সাহা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ২টা পর্যন্ত প্রতিমন্ত্রী লালপুর উপজেলার ধুপইল সার্বজনীন বাজার মন্দির, ওয়ালিয়া সার্বজনীন দুর্গা মন্দির ও ত্রিমোহিনী শিব মন্দিরসহ ১০টি মণ্ডপ ঘুরে দুর্গাপূজার কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় করেন।

এর আগে তিনি বাগাতিপাড়া উপজেলার শ্রী শ্রী শিব-কালী মাতা মন্দিরে মতবিনিময় সভায় অংশ নেন। পরে দয়ারামপুর, গালিমপুর, জামনগর ও পৌরসভা এলাকার বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজা আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৭:২৫:১৪   ৭ বার পঠিত   #







ছবি গ্যালারী’র আরও খবর


আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বাংলাদেশের সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বিএনপির পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই জনগণ ভোট দেবে: চীফ হুইপ
অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই
ফোডেনের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়
শেষ মুহূর্তের ঝলকে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি
সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে হারিয়ে লিভারপুলের প্রত্যাবর্তন
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান: সমাজকল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ