মধুখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী লিয়াকত শেখের গণসংযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী লিয়াকত শেখের গণসংযোগ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬



মধুখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী লিয়াকত শেখের গণসংযোগ

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষনা দিয়ে গণসংযোগ শুরু করেছেন গাজনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও মধুখালী উপজেলা বিএনপি’র সহ সভাপতি মো. লিয়াকত আলী শেখ। মঙ্গলবার ও বুধবার তিনি মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের

মহিষাপুর,গাজনা,বেলেশ^র,রামকান্তপুর,মথুরাপুর,আশাপুর,চরনওপাড়া,দেউলমথুরাপুর,লাউজানা,চরচন্দনা,চরলাউজানা,সহ বিভিন্ন বাজার,গ্রাম ও দূর্গাপূঁজা মন্ডপ এলাকায় গণসংযোগ করেন।

কয়েকশত মোটরসাইকেল,ভ্যানসহ বিভিন্ন যানবাহনে করে এলাকার উৎসুক জনতা র‌্যালীতে ও গণসংযোগে অংশ গ্রহণ করেন। এ সময় গাজনা ইউনিয়নের বেশকিছু জনগন মো. লিয়াকত শেখকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা করায় উৎসাহিত করেন এবং শুভকামনা জানান।এসময় তিনি সনাতন ধর্মাম্বলীদের সাথে কুশল বিনিময় করেন।
মো. লিয়াকত শেখ জনান, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী পল্লী অঞ্চলের অবহেলিত এলাকাকে উন্নয়ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে গাজনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই। এ ইউনিয়নের অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়নি। বেশকিছু রাস্তা কাঁচা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন দরকার। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে জনগনকে সাথে নিয়ে এ ইউনিয়নের সকল কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করবো ইনশাল্লাহ।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:১১   ৬ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী লিয়াকত শেখের গণসংযোগ
আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বাংলাদেশের সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বিএনপির পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই জনগণ ভোট দেবে: চীফ হুইপ
অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই
ফোডেনের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়
শেষ মুহূর্তের ঝলকে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি
সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে হারিয়ে লিভারপুলের প্রত্যাবর্তন
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ