ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬



ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তি যৌথভাবে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, এসব অপশক্তি সুযোগ পেলেই বিএনপির ভেতরের দলীয় প্রতিযোগিতার অনলে ঘি ঢেলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাবে। তাই দলটির সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যাতে কেউ কোনো উসকানির ফাঁদে পা না দেয়।

আজ বুধবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সর্বশেষ কর্মী সভায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বরিশালে নিজ নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি আয়োজিত ধারাবাহিক কর্মীসভার অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল। মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা অংশ নেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, দেশে কৃত্রিম বিশৃঙ্খলা সৃষ্টির নানামুখী ষড়যন্ত্র নিয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা প্রতিবেদন রয়েছে—যা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সম্প্রতি জাতিকে অবহিত করেছেন।

এমনকি দেশের কয়েকটি শিল্পাঞ্চলে পরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।

পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা যেন কোনোভাবেই দলকে দুর্বল করতে না পারে এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৪১   ১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসে এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত: উপদেষ্টা তিতুমীর
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য স্মরণীয় কাজ করতে চাই : ফকির মাহবুব আনাম
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
নারায়ণগঞ্জে দুর্গাপূজায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক
দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: বিভাগীয় কমিশনার
ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন
মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন সরকারের সাফল্য : প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ