ইতিহাসে এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসে এই দিনে
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



ইতিহাসে এই দিনে

আজ ২২ অক্টোবর ২০২৬,বৃহস্পতিবার। ৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

ঘটনাবলি

২১৩৭ খ্রিষ্টপূর্ব – চীনের ওপর সূর্যগ্রহণ ঘটে, যা মানব ইতিহাসে প্রাচীনতম নথিভুক্ত গ্রহণগুলোর একটি, এতে ভবিষ্যদ্বাণী করতে ব্যর্থ হওয়ায় দুই জ্যোতির্বিদের মৃত্যুদণ্ড হয় বলে জানা যায়।
৪৫১ – যিশুর ঐশ্বরিক ও মানব প্রকৃতি সংক্রান্ত চালসিডনের ধর্মমত চালসিডন কাউন্সিলে গৃহীত হয়।
৭৯৪ – জাপানের সম্রাট কানমু তার সাম্রাজ্যের রাজধানী হেইআন-কিয়োতে (বর্তমান কিয়োটো) স্থানান্তর করেন।
৯০৬ – আব্বাসীয় সেনাপতি আহমাদ ইবনে কায়গালাগ বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪,০০০–৫,০০০ বন্দী নেন।
১৩৮৩ – পর্তুগালের বারগুন্ডি রাজবংশের পুরুষ উত্তরাধিকার রাজা ফার্নান্দোর মৃত্যুর সাথে বিলুপ্ত হয়, ফলে উত্তরাধিকার নিয়ে গৃহযুদ্ধ শুরু হয়।
১৪৯৪ – ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় আবিষ্কার অভিযান শুরু করেন।
১৫৯৯ – লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়।
১৭২১ – মহান উত্তর যুদ্ধে সুইডিশদের পরাজয়ের পর জার পিটার দ্য গ্রেট কর্তৃক রুশ সাম্রাজ্য ঘোষিত হয়।
১৭২৪ – জে. এস. বাখ লাইপ্‌ৎসিশে ট্রিনিটি পরবর্তী ২০তম রবিবারে Schmücke dich, o liebe Seele প্রথমবার পরিবেশন করেন।
১৭৩০ – রাশিয়ায় লাদোগা খাল নির্মাণ সম্পন্ন হয়।
১৭৩৯ – লা গুয়াইরায় প্রথম আক্রমণের মাধ্যমে জেনকিন্সের কানের যুদ্ধ শুরু হয়।
১৭৪৬ – কলেজ অব নিউ জার্সি (পরে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়) সনদ লাভ করে।
১৭৬০ – নবাব মীর জাফর আলী খান পদচ্যুত হন।
১৭৬৪ – বাংলা ও বিহারে নবাবী আমলের অবসান হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়।
১৭৭৪ – কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।
১৭৭৭ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধে: ফোর্ট মার্সারের আমেরিকান রক্ষীরা ডেলাওয়্যার নদীতে হেসিয়ানদের বারবার আক্রমণ প্রতিহত করে রেড ব্যাংকের যুদ্ধে।
১৭৯০ – উত্তর-পশ্চিম ইন্ডিয়ান যুদ্ধে আদিবাসী বাহিনী যুক্তরাষ্ট্রকে পরাজিত করে, হারমার অভিযানের অবসান ঘটে।
১৭৯২ – ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৭৯৭ – আন্দ্রে-জ্যাক গার্নেরিন প্যারিসের ১,০০০ মিটার উপর থেকে প্রথম নথিভুক্ত প্যারাশুট লাফ দেন।
১৮৩৩ – নিউইয়র্কে বিখ্যাত মেট্রোপলিটন অপেরা হাউস উদ্বোধন করা হয়।
১৮৩৬ – স্যাম হিউস্টন টেক্সাস প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হিসেবে অভিষিক্ত হন।
১৮৪৪ – ব্যাপটিস্ট প্রচারক উইলিয়াম মিলারের অনুসারী মিলেরাইটরা দ্বিতীয় আগমনের সাথে বিশ্বের অবসান প্রত্যাশা করে, পরের দিনটি মহা হতাশা নামে পরিচিত হয়।
১৮৫৯ – স্পেন মরক্কোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮৬২ – আব্রাহাম লিংকন ক্রীতদাস মুক্তির ঘোষণায় স্বাক্ষর করেন।
১৮৬৬ – ভেনেতো ও মান্টুয়াকে ইতালির সাথে সংযুক্তির গণভোট অনুমোদিত হয়।
১৮৭৭ – স্কটল্যান্ডের ব্ল্যানটায়ার খনি দুর্ঘটনায় ২০৭ জন খনি শ্রমিক নিহত হন।
১৮৭৯ – টমাস এডিসন কার্বনাইজড সুতার ফিলামেন্ট ব্যবহার করে প্রথম ব্যবহারিক বৈদ্যুতিক ভাস্বর বাতি পরীক্ষা করেন, বাতিটি নিভে যাওয়ার আগে ১৩.৫ ঘণ্টা জ্বলেছিল।
১৮৮৩ – নিউ ইয়র্ক সিটিতে মেট্রোপলিটন অপেরা হাউস শার্ল গুনোর ফাউস্ট পরিবেশনার মাধ্যমে উদ্বোধন করা হয়।
১৮৮৪ – আন্তর্জাতিক মেরিডিয়ান সম্মেলন গ্রিনিচের রয়েল অবজারভেটরিকে বিশ্বের প্রধান মধ্যরেখা হিসেবে নির্ধারণ করে।
১৮৯৫ – প্যারিসে একটি এক্সপ্রেস ট্রেন বাফার স্টপ অতিক্রম করে লাইনচ্যুত হয়ে প্রায় ৩০ মিটার কনকোর্স অতিক্রম করে দেয়াল ভেদ করে ১০ মিটার নিচে রাস্তায় পড়ে।
১৯০৭ – নিকারবকার ট্রাস্ট কোম্পানির শেয়ারের ওপর হুমড়ি ১৯০৭-এর আতঙ্কের সূচনা করে।
১৯১০ – হাউলি হার্ভে ক্রিপেন (বেতার যন্ত্রের সাহায্যে গ্রেপ্তার হওয়া প্রথম অপরাধী) তার স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন।
১৯১৮ – উত্তর-পশ্চিম ইউরোপে জার্মান বাহিনীর ওপর মিত্র বাহিনীর হামলা শুরু হয়।
১৯২৩ – গ্রিসে রাজতন্ত্রপন্থী লিওনার্দোপোলোস–গারগালিডিস অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়, যা রাজতন্ত্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং দ্বিতীয় হেলেনিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে।
১৯৩৪ – ওহাইওর ইস্ট লিভারপুলে এফবিআই এজেন্টদের গুলিতে কুখ্যাত ব্যাংক ডাকাত প্রিটি বয় ফ্লয়েড নিহত হয়।
১৯৩৪ – প্রথম বারের মতো ফটোগ্রাফ রেকর্ডিং চালু হয়।
১৯৩৫ – হাইতিতে ঘূর্ণিঝড়ে দুই হাজারেরও বেশি লোক মৃত্যুবরণ করে।
১৯৩৬ – ডড অরসবর্ন, গার্ল প্যাট-এর ক্যাপ্টেন, জাহাজটি চুরির দায়ে দোষী সাব্যস্ত ও কারারুদ্ধ হন।
১৯৩৬ – স্পেন সরকার ফ্রাঙ্কো ফ্যাসিবাদীদের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতি-আক্রমণের জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সৈন্যদল প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদন করে।
১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে: ফরাসি প্রতিরোধ যোদ্ধা গাই মোকেত এবং অন্য ২৯ জন জিম্মিকে একজন জার্মান কর্মকর্তার মৃত্যুর প্রতিশোধ হিসেবে জার্মানরা মৃত্যুদণ্ড দেয়।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে: ব্রিটিশ রয়েল এয়ার ফোর্স জার্মানির কাসেল শহরে দ্বিতীয় ফায়ারস্টর্ম বিমান হামলা চালায়, এতে ১০,০০০ জন নিহত এবং ১,৫০,০০০ জন গৃহহীন হয়।
১৯৪৬ – পূর্ব জার্মানির বাইশ শতাধিক প্রকৌশলী ও প্রযুক্তিবিদকে পরিবার ও সরঞ্জামসহ সোভিয়েত ইউনিয়নে স্থানান্তরে বাধ্য করা হয়।
১৯৫৫ – কাউন্সিল সভায় আওয়ামী মুসলীম লীগ থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয়।
১৯৫৬ – ফ্রান্স, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী মিশরে হামলার বিষয়ে আলোচনার জন্য গোপনে বৈঠক করে।
১৯৬২ – কিউবান ক্ষেপণাস্ত্র সংকটে: রাষ্ট্রপতি কেনেডি ঘোষণা করেন যে আমেরিকান নজরদারি বিমান কিউবায় সোভিয়েত পারমাণবিক অস্ত্র শনাক্ত করেছে এবং তিনি কমিউনিস্ট দেশটির নৌ-অবরোধের নির্দেশ দিয়েছেন।
১৯৬৩ – যুক্তরাজ্যে একটি বিএসি ওয়ান-ইলেভেন প্রোটোটাইপ বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হন।
১৯৬৪ – জঁ-পল সার্ত্রকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়, যদিও তিনি পুরস্কার গ্রহণ করেননি।
১৯৬৫ – ভারতের কলকাতা মহানগরীতে প্রথম ইন্ডেন কোম্পানির ‘এলপিজি’ (রান্নার গ্যাসের) সংযোগ দেওয়া হয়।
১৯৭৩ – সতের দিনব্যাপী চলতে থাকা আরব-ইসরায়েল চতুর্থ যুদ্ধের অবসান হয়।
১৯৭৩ – ইসরায়েলের সঙ্গে মিশর ও সিরিয়ার যুদ্ধবিরতি কার্যকর হয়।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বেনিন।
১৯৭৫ – সোভিয়েত মনুষ্যবিহীন মহাকাশ অভিযান ভেনেরা ৯ শুক্রে অবতরণ করে।
১৯৭৫ – যোয়াত কার্লোসকে স্পেনের রাজা বলে ঘোষণা করা হয়।
১৯৭৮ – তৎকালীন চীনের উপ-প্রধানমন্ত্রী তেং সিয়াও পিং জাপান সফর করেন।
১৯৮০ – ইরান-ইরাক অঘোষিত যুদ্ধ শুরু হয়।
১৯৮১ – যুক্তরাষ্ট্রের ফেডারেল লেবার রিলেশনস অথরিটি আগস্টে ধর্মঘটের কারণে পেশাদার এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স সংস্থা (প্যাটকো)-কে স্বীকৃতি বাতিল করে।
১৯৮১ – রাষ্ট্রপতি জিয়া হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর হয়।
১৯৮৩ – ইলিনয়ের মেরিয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দীদের হাতে দুই সংশোধন কর্মকর্তা নিহত হন, ঘটনাটি সুপারম্যাক্স মডেলের কারাগার তৈরিতে অনুপ্রেরণা জোগায়।
১৯৮৭ – জন অ্যাডামসের অপেরা নিক্সন ইন চায়না হিউস্টন গ্র্যান্ড অপেরায় প্রিমিয়ার হয়।
১৯৯২ – মহাকাশ যান কলাম্বিয়া এসটিএস-৫২ অভিযানে লেজিওস-২ উপগ্রহ ও মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা নিয়ে উৎক্ষেপণ করা হয়।
১৯৯৩ – রাশিয়ায় সাংবিধানিক সংকট শুরু হয়।
১৯৯৫ – জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনেতাদের সর্ববৃহৎ সম্মেলন শুরু হয়।
১৯৯৭ – ডেনীয় পলাতক স্টেন ক্রিস্টেনসেন ফিনল্যান্ডের হেলসিঙ্কির উল্লানলিন্নায় কারাগার থেকে পালানোর সময় দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।
১৯৯৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভিশি সরকারের কর্মকর্তা মরিস পাপোঁ মানবতাবিরোধী অপরাধে কারারুদ্ধ হন।
২০০৫ – আটলান্টিক অববাহিকায় ক্রান্তীয় ঝড় আলফা গঠিত হয়, যা ২০০৫ আটলান্টিক হারিকেন মৌসুমকে ২০২০ মৌসুমের আগ পর্যন্ত সবচেয়ে সক্রিয় মৌসুমে পরিণত করে।
২০০৫ – বেলভিউ এয়ারলাইন্স ফ্লাইট ২১০ নাইজেরিয়ায় বিধ্বস্ত হয়ে ১১৭ জন আরোহী নিহত হন।
২০০৬ – পানামা খাল সম্প্রসারণ প্রস্তাব জাতীয় গণভোটে ৭৭.৮% ভোটে অনুমোদিত হয়।
২০০৭ – ২১ জন তামিল টাইগার কমান্ডো অনুরাধাপুরা বিমান ঘাঁটিতে হামলা চালায়, একজন ছাড়া সবাই নিহত হয়, শ্রীলঙ্কা বিমান বাহিনীর আটটি বিমান ধ্বংস ও দশটি ক্ষতিগ্রস্ত হয়।
২০০৮ – ভারত প্রথম মনুষ্যবিহীন চন্দ্র অনুসন্ধান অভিযান চন্দ্রযান-১ উৎক্ষেপণ করে।
২০১২ – সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং ডোপিংয়ের অভিযোগে তার সাতটি ট্যুর দ্য ফ্রঁস শিরোপা থেকে আনুষ্ঠানিকভাবে বঞ্চিত হন।
২০১৩ – অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি অস্ট্রেলিয়ায় প্রথম সমকামী বিবাহ বৈধকারী বিচারব্যবস্থা হয়, বিবাহ সমতা আইন পাসের মাধ্যমে।
২০১৪ – মাইকেল জেহাফ-বিবো কানাডার পার্লামেন্টে হামলা চালিয়ে একজন সৈন্যকে হত্যা ও তিনজনকে আহত করে।
২০১৯ – উত্তর আয়ারল্যান্ডে সমকামী বিবাহ বৈধ হয় এবং গর্ভপাত অপরাধমুক্ত হয়, উত্তর আয়ারল্যান্ড বিধানসভা পুনরায় গঠিত না হওয়ার ফলে।

জন্ম

১৫১১ - এরাসমুস রাইনহোল্ড, জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।
১৮১১ - ফ্রান্‌ৎস লিস্ট, ঊনবিংশ শতকের হাঙ্গেরিয়ান কম্পোজার, পিয়ানো বাদক, শিক্ষক এবং একজন সংগীতজ্ঞ। (মৃ. ১৮৮৬)
১৮১৮ - লিকন্টে ডি লিসলে, ফরাসি কবি ও লেখক।
১৮৭০ - ইভান বুনিন, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান লেখক ও কবি।(মৃ.০৮/১১/১৯৫৩)
১৮৭৬ - হরিদাস সিদ্ধান্তবাগীশ, ভারতীয় স্মার্ত পণ্ডিত। (মৃ.১৯৬১)
১৮৮১ - ক্লিনটন জোসেফ ডেভিসন, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
১৮৮৭ - জন রিড, বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও মার্কিন কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা প্রতিষ্ঠাতা।
১৯০০ - আসফাকউল্লা খান, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।(মৃ.১৯/১২/১৯২৭)
১৯০১ - মোহাম্মদ সিরাজুদ্দীন কাসিমপুরী, প্রখ্যাত লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষক।
১৯০৩ - জর্জ ওয়েলস বিডেল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট।
১৯১৯ - ডোরিস লেসিং, নোবেল পুরস্কার বিজয়ী ইরানি বংশোদ্ভূত ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।
১৯২২ - বঙ্কিম ঘোষ, বাংলা চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব। (মৃ.১৯৯২)
১৯৩৫ - কাদের খান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, কৌতুকাভিনেতা, পরিচালক এবং চিত্রনাট্য ও সংলাপ লেখক (মৃ.৩১/১২/২০১৮)
১৯৩৮ - ডেরেক জ্যাকবির, ইংরেজ অভিনেতা ও পরিচালক।
১৯৪৪ - খুরশিদ আলম, বাংলাদেশি কণ্ঠশিল্পী।
১৯৪৬ - দীপক চোপড়া, ভারতীয়-আমেরিকান লেখক, পাবলিক স্পিকার ও চিকিৎসক।
১৯৪৮ - ইংল্যান্ড জাতীয় দলের সাবেক পেসার মাইক হেনড্রিক। (মৃ. ২৭/০৭/২০২১)
১৯৫০ - ময়ুখ চৌধুরী, বাংলাদেশি কবি, সমালোচক ও গবেষক।
১৯৫১ - অনীশ দেব, বাঙালি পদার্থবিদ, বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক (মৃ. ২৮/০৪/২০২১)
১৯৫২ - জুলি ড্যাশ, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৬৬ - ভ্যালেরিয়া গলিনো, ইতালিয়ান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।
১৯৬৭ - কিটু গিদওয়ানি, ভারতীয় মডেল এবং অভিনেত্রী
১৯৭০ - উইনস্টন বগারডে, ডাচ ফুটবলার।
১৯৮৫ - হাদিসে, তুর্কি গায়ক, ড্যান্সার ও গীতিকার।
১৯৮৮ - পরিণীতি চোপড়া, ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু

০৭১৬ - সুলায়মান, দামেস্কের সুলতান।
০৭৪১ - চার্লস মার্টেল, প্রাচীন রাজা।
০৭৬২ - লি পাই আনহুইয়ের তাংথুতে, চীনের থাং রাজবংশের কবি।
১৩৫৬ - আয়াতুল্লাহ সাইয়েদ মোস্তফা খোমেনী, ইরানের ইসলামী বিপ্লবের মরহুম ইমাম খোমেনী ’র বড় পুত্র।
১৮০২ - স্যামুয়েল আর্নল্ড (সুরকার), ইংরেজ সুরকার এবং অর্গানবাদক।
১৯০৬ - পল সেজান, ফরাসি চিত্রশিল্পী।
১৯২২ - প্রতাপচন্দ্র মজুমদার, হোমিওপ্যাথিক ও হাসপাতালের প্রতিষ্ঠাতা।(জ.১৮৫১)
১৯২৮ - অ্যান্ড্রু ফিশার, স্কটস বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার রাজনীতিবিদ ও ৫ম প্রধানমন্ত্রী।
১৯৫৪ - জীবনানন্দ দাশ, বিংশ শতাব্দীর অন্যতম আধুনিক বাঙালি কবি।(জ.১৭/০২/১৮৯৯)
১৯৬৪ - খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী।
১৯৭৫ - আর্নল্ড টয়েনবী, বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক।
১৯৮৬ - আলবার্ট সেজেন্ট-গোর্গি, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন শারীরবিজ্ঞানী ও প্রাণরসায়নী।
১৯৮৬ - ইয়ে চিয়ান ইং, চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।
১৯৮৯ - মৌয়াদ রেনে, লেবাননের রাষ্ট্রপতি।
১৯৯২ - ক্লেয়াভন লিটল, আমেরিকান অভিনেতা ও গায়ক।
২০০২ -বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে সুপরিচিত বিশিষ্ট বাঙালি সাহিত্যিক। (জ.১০/০১/১৯০৮)
২০০৫ - অজিতকুমার ঘোষ, প্রখ্যাত নাট্যগবেষক ও সমালোচক।(জ.০১/০১/১৯১৯)
২০০৭ - ইভ কুরি, ফরাসি পিয়ানোবাদক ও সাংবাদিক।
২০১২ - মাইক মরিস, ইংরেজ সাংবাদিক।
২০১৩ - ইয়ান্বারি কাযামা, জাপানি চিত্রকর।

ছুটি ও অন্যান্য

জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০১৮ (বাংলাদেশ)

বাংলাদেশ সময়: ০:১৫:৪৭   ১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসে এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত: উপদেষ্টা তিতুমীর
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য স্মরণীয় কাজ করতে চাই : ফকির মাহবুব আনাম
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
নারায়ণগঞ্জে দুর্গাপূজায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক
দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: বিভাগীয় কমিশনার
ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন
মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন সরকারের সাফল্য : প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ