স্কুবা ডাইভিংয়ে স্পেশালিটি ডাইভার সার্টিফিকেট পেলেন ইরফানপুত্র বাবিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্কুবা ডাইভিংয়ে স্পেশালিটি ডাইভার সার্টিফিকেট পেলেন ইরফানপুত্র বাবিল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



স্কুবা ডাইভিংয়ে স্পেশালিটি ডাইভার সার্টিফিকেট পেলেন ইরফানপুত্র বাবিল

বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে ও অভিনেতা বাবিল খান সম্প্রতি তার স্কুবা ডাইভিং যাত্রার নতুন অর্জনের কথা ভক্তদের জানিয়েছেন। অ্যাডভান্সড স্কুবা ডাইভিং সম্পন্ন করার পর তিনি এবার ‘স্পেশালিটি ডাইভার’ সার্টিফিকেট অর্জন করেছেন।
ইনস্টাগ্রামে পানির নিচের ছবি ও ভিডিও শেয়ার করার পাশাপাশি সমুদ্র এবং প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেছেন এই তরুণ অভিনেতা।

নিজের ডাইভিং অভিজ্ঞতার ছবি পোস্ট করে বাবিল লেখেন, ‘আসলে মনেপ্রাণে আমি একজন দ্বীপের ছেলে।’ প্রকৃতির প্রতি নিজের ভালোবাসা প্রকাশের পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টি যেন অবহেলা করা না হয়, সে বিষয়ে সকলকে সচেতন করেন তিনি।

আধুনিক নগর জীবন আমাদের প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে মন্তব্য করে বাবিল বলেন, ‘আধুনিক মহানগরের সংস্কৃতি মানুষকে বোঝাতে চায় পরিবেশ সংরক্ষণ একটি ঐচ্ছিক বিষয়।
কিন্তু বাস্তবে পরিবেশ রক্ষা কোনো ব্যক্তিগত পছন্দ নয়, বরং এটি সবার যৌথ দায়িত্ব। সামুদ্রিক বাস্তুতন্ত্র ও পরিবেশকে রক্ষা করা এখন সময়ের দাবি।’

২০২২ সালে অন্বিতা দত্ত পরিচালিত মনস্তাত্ত্বিক ড্রামা ‘কালা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে পা রাখেন বাবিল খান। এরপর ২০২৩ সালে ‘দ্য রেলওয়ে মেন’ এবং ২০২৫ সালে জি৫-এর ‘লগআউট’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রশংসা কুড়ান।
এ ছাড়া ২০২৬ সালের আগস্টে বাবু জনার্দনন পরিচালিত ‘গান্ধী বাজার সানডে মার্কেট’ চলচ্চিত্রের মাধ্যমে মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে তার অভিষেক ঘটে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৫৫   ১০ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ
রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী
রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
স্কুবা ডাইভিংয়ে স্পেশালিটি ডাইভার সার্টিফিকেট পেলেন ইরফানপুত্র বাবিল
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত : রাশেদ খান
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ