শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

আড়িয়াল খাঁ নদে মোবাইল কোর্ট,১ লাখ ৮০ হাজার মিটার জাল জব্দ ও ধ্বংস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আড়িয়াল খাঁ নদে মোবাইল কোর্ট,১ লাখ ৮০ হাজার মিটার জাল জব্দ ও ধ্বংস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬



আড়িয়াল খাঁ নদে মোবাইল কোর্ট,১ লাখ ৮০ হাজার মিটার জাল জব্দ ও ধ্বংস

কালকিনি(মাদারীপুর): মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
​আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সিডি খান ও সাহেবরামপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে এ অভিযান চালানো হয়।
​কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ১ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১০ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব অবৈধ জাল জনসম্মুখে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৫২:০৬   ২৬ বার পঠিত