
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, যেকোনো পন্থায় ক্ষমতায় আসতে চায় জামায়াত। তিনি বলেন, ক্ষমতায় আসার সুযোগ চলতি বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনেই তারা হারিয়ে ফেলেছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার এ. সি. নর্থ কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ কোটি মানুষকে কীভাবে ভালো রাখা যায় সে চেষ্টা করছেন।
তিনি আরো বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে চায়, সে জন্য তারা যে কোনো পন্থায় হোক তাদের ক্ষমতা দরকার। আমি মনে করি আমাদের ক্ষমতা নয়, এই বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখা দরকার। জামায়াত কি করলো সেদিকে আমি খেয়াল রাখবো না। আমি চাই মানুষ কীভাবে ভালো থাকবে সে ব্যাপারে গুরুত্ব দেয়া।
মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেন প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাড. মাসুদ পারভেজ, অজয় কৃষ্ণসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বাংলাদেশ সময়: ১৭:২৫:০৬ ২৯ বার পঠিত