চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬



চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১

জেলার পটিয়ায় ১৬ লাখ টাকার চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় এবার কক্সবাজারের চকরিয়া থানাধীন হারবাং এলাকা থেকে আরও ১৫০ বস্তা (সাড়ে ৭ টন) চিনি উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোর ৪ টার দিকে হারবাং এলাকার নোনাছড়ি এলাকার একটি বন্ধ হয়ে যাওয়া টেইলার্সের দোকান থেকে এসব চিনি উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার দিবাগত রাতে বান্দরবানের আজিজ নগর বাজার থেকে একই ঘটনায় লুণ্ঠিত চিনির মধ্যে ১৩৪ বস্তা উদ্ধার করে পুলিশ।

আজ সকালে গ্রেফতার আসামি আলমগীরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এ ঘটনায় চিনি পরিবহনকারী কাভার্ড ভ্যানের চালক আলমগীরকে মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

এ বিষয়ে পটিয়া থানার এসআই মাহবুবুর রহমান বাসসকে বলেন, ‘আজ শুক্রবার ভোররাতে রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া থানাধীন হারবাং ইউনিয়নের নোনাছড়ির একটি বন্ধ দোকান থেকে দেড়শ’ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বন্ধ দোকাননের মালিক রাসেল। রাসেল আজিজনগর এলাকার মুদি দোকানি জুয়েলের ভাই। এর আগে বুধবার রাতে জুয়েলের গোডাউন থেকে ১৩৪ বস্তা চিনি উদ্ধার করা হয়। এতে লুণ্ঠিত ৩শ’ বস্তা চিনির মধ্যে ২৮৪ বস্তা উদ্ধার হয়েছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় চিনির মালিক সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত এজাহার দেয়ার পর গতকাল বৃহস্পতিবার মামলা হয়েছে।

মামলায় কাভার্ডভ্যান চালক আলমগীর ও আজিজ নগর বাজারের মুদি দোকানি রাহাত উদ্দিন জুয়েলকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। মামলায় পারস্পরিক বিশ্বাস ভঙ্গ করে চালক অন্য আসামিদের যোগসাজশে চিনি আত্মসাৎ করেছেন বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, মামলায় চালক আলমগীরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা কী ঘটেছে তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানান তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৩৫   ৯ বার পঠিত   #







চট্টগ্রাম’র আরও খবর


প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে কাভার্ডভ্যান ছিনতাইয়ের সাড়ে ৭ টন চিনি উদ্ধার, গ্রেফতার ১
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না : পানিসম্পদ মন্ত্রী
মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ
সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা সদস্যসহ আহত ৬
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : শিক্ষামন্ত্রী
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ