কালকিনিতে ‘মাদারীপুর পরিবহন’র উদ্বোধন ও প্রতিবন্ধীকে সহায়তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে ‘মাদারীপুর পরিবহন’র উদ্বোধন ও প্রতিবন্ধীকে সহায়তা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬



কালকিনিতে ‘মাদারীপুর পরিবহন’র উদ্বোধন ও প্রতিবন্ধীকে সহায়তা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে খাসেরহাট থেকে ঢাকা রুটে ‘মাদারীপুর পরিবহন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। নতুন এই সার্ভিস চালু হওয়ায় এখন থেকে প্রতিদিন খাসেরহাট গোলচত্বর থেকে ঢাকায় ৬টি এবং ঢাকা থেকে খাসেরহাটে ৬টি ট্রিপ যাতায়াত করবে। কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাট এলাকায় আনুষ্ঠানিকভাবে নতুন এই বাস চলাচলের উদ্বোধন করা হয়।
​একই দিনে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় প্রতিবন্ধী আব্দুল জলিলকে ঘর সংস্কার ও এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
​এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস,কাল‌কি‌নি থান‌রে ও‌সি জ‌হিরুল আলম,উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি,পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী লিটন তালুকদার এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আতিকুর রহমান আজাদ,যুবদল নেতা শামীম মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৯:১৫:১৪   ১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ‘মাদারীপুর পরিবহন’র উদ্বোধন ও প্রতিবন্ধীকে সহায়তা
বরিশালে প্রশাসনের উদ্যোগে পরিত্যক্ত পুকুর পরিষ্কার
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আল্লাহ ভালোবেসে যেভাবে বান্দার প্রতিদান বাড়িয়ে দেন
মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ৪
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : পানিসম্পদমন্ত্রী
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’
সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ বাড়িতে পৌঁছেছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ