সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬



সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক। এরই ধারাবাহিকতায় সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন সাধিত হবে।

তিনি শুক্রবার সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী কোম্পানিগঞ্জের চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে এলাকার মানুষ যেমন উপকৃত হবে, তেমনি পযটন সুবিধা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করাও সম্ভব হবে।

সিলেট নগরীর শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মো. তোতিউর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন-শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শামসুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সমিতির সভাপতি রফিকুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেইন প্রমুখ।

এ সময় প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ কোম্পানিগঞ্জের বর্তমান স্থলবন্দরের সঙ্গে ভবিষ্যতে আরও একটি বন্দর স্থাপনের আশ্বাস দেন মন্ত্রী। জনশক্তি রপ্তানির সুযোগকে কাজে লাগানোর জন্য সবার প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, বিদেশ যাওয়ার আগে আমাদের জনশক্তিকে ন্যূনতম টেকনিক্যাল জ্ঞান অর্জন করা উচিত। একই সঙ্গে যে দেশে যাবেন, সেই দেশের ভাষার ওপর অন্তত প্রাথমিক দক্ষতা নেওয়া দরকার।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪৫   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের
ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ
মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ