দিনাজপুরে ৩৭টি দরিদ্র পরিবারের মাঝে অনুদানের চেক হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে ৩৭টি দরিদ্র পরিবারের মাঝে অনুদানের চেক হস্তান্তর
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



দিনাজপুরে ৩৭টি দরিদ্র পরিবারের মাঝে অনুদানের চেক হস্তান্তর

জেলা সদরে ৩৭ জন দরিদ্র, অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান এর অনুদানের ৩ লাখ ৭০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আজ শনিবার দুপুর আড়াই টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এ চেক ও অর্থ তুলে দেন, দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি বলেন, অসহায় ও প্রান্তিক মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন ও পুনর্বাসনে সরকারিভাবে সমাজসেবা অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এ বিশেষ আর্থিক অনুদান দরিদ্র পরিবারগুলো তাদের পারিবারিক জীবনে হাঁস-মুরগী পালন ও কৃষি কাজে ব্যবহারে অর্থনৈতিকভাবে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবেন। এভাবেই দরিদ্র জনগোষ্ঠীর অসহায় মানুষদের স্বচ্ছলতা ফেরাতে ও স্বাবলম্বী হতে আজকের অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মোস্তফা কামাল মিলন, জেলা বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী কচি প্রমুখ।

এ সময় সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা এবং সদর উপজেলার অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৪৬   ১১ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এ ইতিহাস পাল্টানো যাবে না: শাহে আলম
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
হেমন্তের শুরু থেকেই শীতের আমেজ
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ
সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ