![]()
তিলক ভার্মা ও নীতিশ কুমারের রেকর্ড জুটিতে এক বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হলো সফরকারীদের।
ক্রাইস্টচার্জে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে ২২৫ রানের পাহাড় গড়েও জিততে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ড। সেই ম্যাচে সাঞ্জুস্যামন, নামান ধীর ও অধিনায়ক স্রেয়াশ আইয়ারের ব্যাটিং তাণ্ডবে ২ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় পায় ভারত।
আজ শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮০ রান করে নিউজিল্যান্ড। ১২০ বলে ১৮১ রানের টার্গেট হাড়া করতে নেমে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিক ভারত।
তিলক ভার্মা ও নীতিশ কুমার সপ্তম উইকেটে রেকর্ড ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এক বল আগেই দলের জয় নিশ্চিত করেন। তাদের কল্যাণে ৪ উইকেট হাতে রেখে জয় পায় ভারত।
টি-টোয়েন্টিতে এর আগে ভারতের হয়ে সপ্তম উইকেটে সর্বোচ্চ ৬৩ রানের পার্টনারিশ গড়েছিলেন দীনেশ কার্তিক ও করুনাল পান্ডিয়া।
বাংলাদেশ সময়: ১৭:১৪:০২ ৯ বার পঠিত #ভারত