রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬



গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপচাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপালগঞ্জগামী একটি মাছের পিকআপ (খুলনা মেট্রো- ন-১১-২৫৬৫) বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যানে থাকা বাবা-মেয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫২:২৬   ২৭ বার পঠিত