![]()
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তৃতীয়বারের মতো পুরস্কৃত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)-এর কনস্টেবল হুমায়ুন কবির।
আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ প্যারেড অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম। এর আগেও তাঁর কর্মদক্ষতা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ একাধিকবার পুরস্কৃত করা হয়েছিল।
মাসিক কল্যাণ প্যারেড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।
পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হুমায়ুন কবির বলেন, “সততা, নিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে তৃতীয়বারের মতো এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি আমার দায়িত্ব পালনে আরও উৎসাহ, সাহস ও আত্মবিশ্বাস বাড়িয়েছে। মাননীয় পুলিশ সুপার স্যার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও দোয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ভালো কাজ করার চেষ্টা করব।”
বাংলাদেশ সময়: ১৬:৪৯:০৯ ২৬ বার পঠিত