সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

​কালকিনিতে সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবাসীদের বাড়িঘরে হামলা,অগ্নিসংযোগ ও লুটপাট;ক্ষতি কোটি টাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​কালকিনিতে সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবাসীদের বাড়িঘরে হামলা,অগ্নিসংযোগ ও লুটপাট;ক্ষতি কোটি টাকা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



​কালকিনিতে সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবাসীদের বাড়িঘরে হামলা,অগ্নিসংযোগ ও লুটপাট;ক্ষতি কোটি টাকা

কালকিনি (মাদারীপুর) প্র‌তিনি‌ধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নে সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান হাফিজুর রহমান মিলন সরদা‌র ও প্রবাসীদের বাড়িসহ একাধিক বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রবাসীদের গরুলুট, বসতঘর, রান্নাঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর কালিগঞ্জ বাজারে তাইজুল সরদার নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকার পুরুষশূন্য বাড়িগুলোতে চাঁদাবাজির উপদ্রব শুরু হয়। ফ্রান্স প্রবাসী সবুজ সরদার ও তার পরিবারের অভিযোগ, মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে তাদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় আজ ২৬ অক্টোবর ভোরে একদল সশস্ত্র সন্ত্রাসী কালিনগর ও আশপাশের এলাকায় তাণ্ডব চালায়।
​সন্ত্রাসীরা প্রবাসী সবুজ সরদার, সোহেল সরদার, সৌদি প্রবাসী শাহাদাত, আলমগীর সরদার এবং মতলেব তালুকদারের বসতঘর ও রান্নাঘরে অগ্নিসংযোগ করে। এ সময় ৪টি গরু, ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করা হয়। আলিনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অন্তত ২০-২২টি বসতবাড়িতে এই হামলা ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। সব হারিয়ে এসব পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
​এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:১১   ১১ বার পঠিত