পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



---

বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) মো. আলী হোসেন ফকির।

আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্স চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ এ কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাদেশ পুলিশের সকল ইউনিট, পুলিশ ব্যারাক, পুলিশের আবাসিক এলাকা এবং অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগকে সফল করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের বনজ সম্পদ বৃদ্ধি করতে সকলকে উদ্বুদ্ধ করা বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৫৮   ৩০ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


আগামীতে যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ : খাদ্যমন্ত্রী
আনসার একাডেমী পরিদর্শন করলেন মরক্কো-সিঙ্গাপুরসহ ৪ দেশের রাষ্ট্রদূত
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির
ঢাকায় নাগরিক সেবা নিশ্চিত করা দুই সিটি করপোরেশনের একার পক্ষে বড় চ্যালেঞ্জ: সড়ক মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা বাড়ানো তাগিদ রাষ্ট্রপতির
“অগণতান্ত্রিক ও চক্রান্তকারী শক্তির বিরুদ্ধে ৭ নভেম্বরই অনুপ্রেরণা: রিজভী”

News 2 Narayanganj News Archive

আর্কাইভ