![]()
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। স্থানীয় গণমাধ্যম সোমবার এ খবর জানিয়েছে।
টোকিও থেকে সিনহুয়া আজ জানায়, গত ২২ অক্টোবর টোকিওর একটি হাসপাতালে ফুকুদা মারা যান।
১৯৩৬ সালের ১৬ জুলাই গুনমা প্রিফেকচারের তাকাসাকি শহরে জন্মগ্রহণ করেন ফুকুদা। তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী তাকেও ফুকুদার জ্যেষ্ঠ পুত্র। তিনি ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৯৯০ সালে তিনি জাপানের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে ইয়োশিরো মোরি ও জুনিচিরো কোইজুমির মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন।
২০০৭ সালের সেপ্টেম্বরে জাপানের প্রধানমন্ত্রী হন ফুকুদা। পরের বছর, ২০০৮ সালের সেপ্টেম্বরে তিনি পদত্যাগ করেন।
প্রধানমন্ত্রী থাকাকালে চীন-জাপান সম্পর্কের উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করেন ফুকুদা। ২০০৮ সালে দুই দেশ ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট কৌশলগত সম্পর্কের সার্বিক উন্নয়নবিষয়ক চীন-জাপান যৌথ বিবৃতি’ প্রকাশ করে।
২০১২ সালে রাজনীতি থেকে অবসর নেওয়ার পরও চীন-জাপান বন্ধুত্বের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে সক্রিয় ছিলেন ফুকুদা। এ সময়ে তিনি বহুবার চীন সফর করেন।
বাংলাদেশ সময়: ১৮:০৪:৫৪ ২১ বার পঠিত