![]()
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় নিউ আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা বিনা মূল্যে এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম (সোহান)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দক্ষিণ পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে কম্পিউটারাইজড প্যাথলজি, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি ও কালার ডপলারের সুবিধা রয়েছে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগও রয়েছে।
প্রতিষ্ঠানটির মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট মোহাম্মদ আবির হোসেন জানান, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সিবিসি, রক্তের গ্লুকোজ ও কিডনিসহ বিভিন্ন পরীক্ষা মান নিয়ন্ত্রণের প্রক্রিয়া অনুসরণ করে করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক সোহান বলেন, সাশ্রয়ী মূল্যে মানসম্মত পরীক্ষা-নিরীক্ষার সেবা দেওয়া এবং স্থানীয় মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করাই তাঁদের মূল লক্ষ্য। উদ্বোধন উপলক্ষে ঘোষিত বিশেষ ছাড় শুধু উদ্বোধনী সময়ের জন্য প্রযোজ্য।
বাংলাদেশ সময়: ২২:৩০:১৯ ৭ বার পঠিত