![]()
আজ ২৭ অক্টোবর ২০২৬,মঙ্গলবার। ১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
৩১২ – কনস্টানটাইন দ্য গ্রেট তার বিখ্যাত ক্রুশের দর্শন লাভ করেন বলে কথিত আছে।
১২৭৫ – আমস্টারডাম নগরীর প্রতিষ্ঠা হয়।
১৪৯২ – ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।
১৫২৪ – ফরাসি সৈন্যরা পাভিয়া অবরোধ করে।
১৫২৬ – মোগল সম্রাট বাবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
১৫৫৩ – ধর্মদ্রোহী হিসেবে অভিযুক্ত মাইকেল সার্ভেটাসকে জেনেভার বাইরে পুড়িয়ে মারা হয়।
১৬৪৪ – ইংরেজ গৃহযুদ্ধের সময় নিউবারির দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়।
১৬৫১ – ইংরেজ সেনাবাহিনী আয়ারল্যান্ডের লিমেরিক দখল করে।
১৬৭৪ – গ্রাভের ফরাসি সৈন্যদল কঠিন অবরোধের পর শহরটি ওলন্দাজ সেনাবাহিনীর কাছে সমর্পণ করে।
১৬৭৬ – পোল্যান্ড ও তুরস্ক শান্তিচুক্তি করে।
১৬৮২ – পেনসিলভানিয়া কমনওয়েলথে ফিলাডেলফিয়া শহর প্রতিষ্ঠিত হয়।
১৭২৬ – জে. এস. বাখ তার ক্যান্টাটা ইশ ভিল ডেন ক্রয়ৎসশ্টাব গের্নে ট্রাগেন, BWV 56 এর প্রথম পরিবেশনা পরিচালনা করেন।
১৭৭৫ – মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গঠিত হয়।
১৭৭৫ – রাজা তৃতীয় জর্জ তেরো উপনিবেশে বিদ্রোহের ঘোষণা সম্প্রসারিত করে সংসদের উদ্বোধনী ভাষণ দেন।
১৭৯৫ – মার্কিন যুক্তরাষ্ট্র ও স্পেন মাদ্রিদ চুক্তি স্বাক্ষর করে, যা স্পেনীয় উপনিবেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমানা নির্ধারণ করে।
১৭৯৮ – ফরাসি সেনাবাহিনী আয়ারল্যান্ড দখলের ব্যর্থ চেষ্টা চালায়।
১৮০৩ – ফরাসিদের দ্বারা বার্লিন দখল হয়।
১৮০৬ – ফ্রান্সের সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।
১৮১০ – মার্কিন যুক্তরাষ্ট্র সাবেক স্পেনীয় উপনিবেশ পশ্চিম ফ্লোরিডা অধিভুক্ত করে।
১৮৩৮ – মিসৌরির গভর্নর লিলবার্ন বগস মর্মনদের রাজ্য ছাড়তে বা হত্যার নির্দেশ দিয়ে নির্মূল আদেশ জারি করেন।
১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধে ইউনিয়ন বাহিনী জেনারেল উইলিয়াম এফ. স্মিথের নেতৃত্বে ব্রাউন্স ফেরির যুদ্ধে কনফেডারেট বাহিনীকে পরাজিত করে এবং অবরুদ্ধ চাটানুগা শহরের জন্য সরবরাহ লাইন উন্মুক্ত করে।
১৮৭০ – ফ্রাঙ্কো-প্রুশীয় যুদ্ধে মার্শাল বাজেন মেটজ অবরোধের শেষে ১,৪০,০০০ ফরাসি সৈন্যসহ প্রুশীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
১৯০৫ – নরওয়ে সুইডেনের কাছ থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।
১৯০৭ – হাঙ্গেরিতে একটি গির্জা প্রতিষ্ঠা অনুষ্ঠানে জড়ো হওয়া জনতার উপর জেন্ডারমের গুলি চালালে ১৫ জন নিহত হয়।
১৯১০ – জাপান রাশিয়া ও চীনের বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর যুদ্ধ পরিচালনার পর বিজয় লাভ করে এবং কোরিয় ভূখণ্ডকে নিজ দেশের সাথে সংযুক্ত করে।
১৯১৪ – ব্রিটিশ যুদ্ধ জাহাজ অডাসিয়াস ডুবে যায়।
১৯১৬ – ইথিওপিয়ার রাজধানী অভিমুখে অগ্রসররত নেগুস মিকায়েল পরাজিত হন ফিতাওরারি হাবতে গিয়োরগিসের কাছে, ফলে সম্রাজ্ঞী জাউদিতুর সিংহাসন সুরক্ষিত হয়।
১৯১৭ – ফ্রান্সের যুদ্ধে মার্কিনীদের অংশগ্রহণ।
১৯১৯ – ভারতবর্ষে প্রথম খিলাফত দিবস পালিত হয়।
১৯১৯ – মাখনোভশ্চিনা কর্তৃক ওলেকসান্দ্রিভস্কে কৃষক, শ্রমিক ও বিদ্রোহীদের চতুর্থ আঞ্চলিক কংগ্রেস অনুষ্ঠিত হয়।
১৯২২ – রোডেশিয়ায় গণভোটে দেশটির দক্ষিণ আফ্রিকা ইউনিয়নে অন্তর্ভুক্তির প্রস্তাব প্রত্যাখ্যাত হয়।
১৯২৪ – সোভিয়েত ইউনিয়নে উজবেক এসএসআর প্রতিষ্ঠিত হয়।
১৯৩০ – প্রথম লন্ডন নৌ চুক্তির অনুসমর্থন লন্ডনে বিনিময় হয় এবং অবিলম্বে কার্যকর হয়ে পাঁচ স্বাক্ষরকারীর মধ্যে ব্যয়বহুল নৌ অস্ত্র প্রতিযোগিতা আরও সীমিত করে।
১৯৩৬ – পদত্যাগ সংকট: মিসেস ওয়ালিস সিম্পসন বিবাহবিচ্ছেদ লাভ করেন, যা পরবর্তীতে তাকে যুক্তরাজ্যের রাজা অষ্টম এডওয়ার্ডকে বিয়ে করার সুযোগ দেয় এবং রাজাকে সিংহাসন ত্যাগে বাধ্য করে।
১৯৪০ – চীনের ইয়ানআন শহরে সিনহুয়া বেতারের নির্মাণকাজ শুরু হয়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী স্লোভাক জাতীয় অভ্যুত্থানের সময় বানস্কা বিসট্রিকা দখল করে এবং এর অবসান ঘটায়।
১৯৪৭ – কাশ্মীরের সার্বভৌমত্ব অধিকার করার জন্যে ভারত আর পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে।
১৯৪৮ – ডোনোরা, পেনসিলভানিয়ায় মারাত্মক ধোঁয়াশা বিপর্যয় শুরু হয়, যাতে ২০ জন নিহত ও হাজার হাজার মানুষ অসুস্থ হয়।
১৯৫৪ – ওয়াল্ট ডিজনির প্রথম টিভি শো ডিজনিল্যান্ডের প্রিমিয়ার হয়।
১৯৫৪ – বেনজামিন ও. ডেভিস জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর প্রথম আফ্রিকান-আমেরিকান জেনারেল হন।
১৯৫৮ – পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আইয়ুব খান রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন।
১৯৬১ – মরিতানিয়া এবং মঙ্গোলিয়া জাতিসংঘে যোগদান করে।
১৯৬১ – নাসা স্যাটার্ন-অ্যাপোলো ১ মিশনে প্রথম স্যাটার্ন ১ রকেট পরীক্ষা করে।
১৯৬২ – মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর মেজর রুডলফ অ্যান্ডারসন কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের একমাত্র প্রত্যক্ষ মানব হতাহত হন, যখন তার ইউ-২ গোয়েন্দা বিমান কিউবার আকাশে সোভিয়েত সরবরাহকৃত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দ্বারা ভূপাতিত হয়।
১৯৬২ – মার্কিন যুদ্ধজাহাজে পারমাণবিক টর্পেডো নিক্ষেপে অসম্মতি জানিয়ে ভাসিলি আরখিপভ পারমাণবিক যুদ্ধ এড়ান।
১৯৬২ – যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৬৪ – রোনাল্ড রিগ্যান রিপাবলিকান রাষ্ট্রপতি পদপ্রার্থী ব্যারি গোল্ডওয়াটারের পক্ষে ভাষণ দেন, যা তার রাজনৈতিক জীবনের সূচনা করে এবং “এ টাইম ফর চুজিং” নামে পরিচিত হয়।
১৯৭১ – কঙ্গো প্রজাতন্ত্রের নাম বদলে জায়ারে করা হয়।
১৯৭৯ – সেন্ট ভিনসেন্টের স্বাধীনতা লাভ।
১৯৮০ – চুন ডু-হোয়ান সরকার জোরপূর্বক গ্রেপ্তার ও তদন্ত চালায় জোগিয়ে সম্প্রদায়ের ভিক্ষু ও কর্মীদের উপর।
১৯৮১ – স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত সাবমেরিন এস-৩৬৩ সুইডেনের পূর্ব উপকূলে আটকে যায়।
১৯৮৬ – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে।
১৯৮৬ – ব্রিটিশ সরকার আকস্মিকভাবে আর্থিক বাজার নিয়ন্ত্রণমুক্ত করে, যা বিগ ব্যাং নামে পরিচিত এবং দেশের বাজার পরিচালনার পদ্ধতির সম্পূর্ণ পুনর্গঠন ঘটায়।
১৯৮৮ – স্নায়ুযুদ্ধে রোনাল্ড রিগ্যান মস্কোয় নতুন মার্কিন দূতাবাস নির্মাণ স্থগিত করেন, কারণ ভবন কাঠামোতে সোভিয়েত আড়ি পাতার যন্ত্র পাওয়া যায়।
১৯৮৯ – যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের কাম্পোশান কারাগারে বারবার দু’টি বিরাট দাঙ্গা ঘটে, ফলে বন্দী ও পুলিশসহ মোট ১২০ জন আহত হয়, গোটা কারাগারের ১৪টি জায়গা ধ্বংস হয়।
১৯৯১ – তুর্কমেনিস্তান সাবেক সোভিয়েত রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৯১ – বিপ্লবের [১৯৪৭] পর পোল্যান্ডে প্রথম অবাধ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯২ – মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর রেডিওম্যান অ্যালেন আর. শিন্ডলার জুনিয়র সমকামী হওয়ার কারণে সহকর্মী টেরি এম. হেলভির হাতে নিহত হন, যা সামরিক বাহিনীতে সমকামীদের নিয়ে বিতর্ক সৃষ্টি করে এবং ডোন্ট আস্ক, ডোন্ট টেল নীতির জন্ম দেয়।
১৯৯৩ – উইডেরো ফ্লাইট ৭৪৪ ওভারহালা পৌরসভায়, নরওয়েতে বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়।
১৯৯৪ – গ্লিজে ২২৯বি প্রথম উপ-নাক্ষত্রিক ভরের বস্তু হিসেবে নিঃসন্দেহে শনাক্ত হয়।
১৯৯৭ – ১৯৯৭ এশীয় আর্থিক সংকটের কারণে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজে ধস নামে।
১৯৯৯ – বন্দুকধারীরা আর্মেনীয় সংসদে গুলি চালায়, প্রধানমন্ত্রীসহ আটজন নিহত হন।
২০১৪ – ব্রিটেন ১২ বছর চার মাস সাত দিন পর অপারেশন হেরিকের শেষে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে।
২০১৭ – কাতালোনিয়া স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
২০১৮ – পিটসবার্গের একটি সিনাগগে বন্দুকধারীর হামলায় এগারোজন নিহত ও ছয়জন আহত হয়, যার মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা।
২০১৮ – লেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক ভিচাই শ্রীবদ্ধনপ্রভা হেলিকপ্টার দুর্ঘটনায় আরও চারজনের সাথে নিহত হন, প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের পর কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টারে।
২০১৯ – ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের প্রতিষ্ঠাতা ও নেতা আবু বকর আল-বাগদাদি উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন সামরিক বারিশা অভিযানের সময় আত্মঘাতী ভেস্ট বিস্ফোরণে নিজেসহ তিন শিশুকে হত্যা করেন।
জন্ম
১৭২৮ - জেমস কুক, ইংরেজ পরিব্রাজক।
১৭৪৪ - ইংরেজ চিত্রকর মেরি মোজা।
১৮১১ - আইজ্যাক সিঙ্গার, মার্কিন শিল্পপতি, সিঙ্গার কর্পোরেশনের প্রতিষ্ঠাতা।
১৮৪৪ -ক্লাস পন্টুস আর্নল্ডসন, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক ও রাজনীতিবিদ।
১৮৪৯ - চন্দ্রশেখর মুখোপাধ্যায়,যশস্বী বাঙালি লেখক।(মৃ.১৯/১০/১৯২২)
১৮৫৮ - থিওডোর রুজ্ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি।
১৯০১ - আব্বাসউদ্দিন আহমদ, প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত গায়ক।(মৃ.৩০/১২/১৯৫৯)
১৯০৪ - যতীন্দ্র নাথ দাস, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।(মৃ.১৩/০৯/১৯২৯)
১৯১০ - মহেন্দ্র গুপ্ত, প্রখ্যাত বাঙালি নাট্যকার,মঞ্চাভিনেতা ও নাটক পরিচালক।(মৃ.১১/১১/১৯৮৪)
১৯১৪ - ইংরেজ কবি ডিলান টমাস।
১৯১৫ - মৃগেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী নেতা।(মৃ.০৩/০৯/১৯৩৩)
১৯২০ - কে. আর. নারায়ানান, ভারতীয় রাজনীতিবিদ, ১০ম রাষ্ট্রপতি।(মৃ.০৯/১১/২০০৫)
১৯৩২ - কবি সিলভিয়া প্লাথ।
১৯৪৪ - সিরাজ সিকদার, বাংলাদেশের কমিউনিস্ট বিপ্লবী নেতা।
১৯৪৭ - বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
১৯৫২ - রবার্তো বেনিগনি, ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৬৪ - মার্ক অ্যান্থনি টেলর, সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৬৬ - দিব্যেন্দু বড়ুয়া, জাতীয় দাবাচ্যাম্পিয়ন, গ্র্যান্ডমাস্টার।
১৯৬৮ - ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, গায়ক, প্রতিচ্ছায়াবাদী এবং প্রযোজক দিলিপ।
১৯৭৭ - কুমার সাঙ্গাকারা, শ্রীলঙ্কার ক্রিকেটার।
১৯৮৪ - ইরফান পাঠান, ভারতীয় ক্রিকেটার।
১৯৮৬ -ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৮৭ -সেবাস্টিয়ান গাক্কি, কানাডিয়ান অভিনেতা।
১৯৯৩ - শারমিন আকতার নিপা (মাহিয়া মাহী) বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।
মৃত্যু
১৪৪৯ -উলুগ বেগ মির্জা মোহাম্মদ তারেঘ বিন শাহরুখ, তিমুরীদ বংশীয় সুলতান এবং প্রখ্যাত জ্যোতির্বিদ ও গণিতবিদ।
১৫০৫ - রাশিয়ার তৃতীয় ইভান।
১৬০৫ - আকবর, মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট।
১৬৭৫ -গিলে্স ডে রবেরভাল, ফরাসি গণিতবিদ।
১৯০৭ - ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভারতের বাঙালি ব্রহ্মবাদী ব্যক্তিত্ব,সাংবাদিক ও ভারতের স্বাধীনতা সংগ্রামী।(জ.১১/০২/১৮৬১)
১৯৩৭ - ভারতের খ্যাতনামা হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী আবদুল করিম খাঁ।(জ.১৮৭২)
১৯৬৮ -লিজে মাইটনার, অস্ট্রীয় বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
১৯৭৫ - কাফি খাঁ নামে পরিচিত প্রফুল্লচন্দ্র লাহিড়ী, প্রখ্যাত বাঙালি ব্যঙ্গচিত্রশিল্পী।(জ.০৮/১১/১৯০০)
১৯৮০ - জন হ্যাসব্রুক ভ্যান ভ্লেক, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও গণিতবিদ।
১৯৯১ -জর্জ বার্কার (কবি), ইংরেজ লেখক।
২০০১ - ভারতীয় বাংলা ও হিন্দী অভিনেতা প্রদীপ কুমার।
২০০৩ - তরুণকুমার চট্টোপাধ্যায় বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ।(জ.২৪/০২/১৯৩১)
২০০৮ - ফ্রাঙ্ক নাগাই, জাপানি গায়ক।
২০১৩ -ডারর্যকন রান্ডাল, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
ছুটি ও অন্যান্য
স্বাধীনতা দিবস (সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ)
স্বাধীনতা দিবস (তুর্কমেনিস্তান)
বিশ্ব অডিওভিজুয়াল ঐতিহ্য দিবস
বিশ্ব পেশাগত থেরাপি দিবস
বাংলাদেশ সময়: ০:২৫:১৬ ১৩ বার পঠিত