দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল : রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল : রিজভী
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬



দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের পুনর্গঠন, মানুষের আর্থিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি ও কলকারখানার সমৃদ্ধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গৃহীত কার্যক্রমে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক ও যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী যুবদলের সাফল্য কামনা করে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ হোক দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কাজে অংশগ্রহণ।

এ সময় তিনি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচির সফলতা কামনা করেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে কলঙ্ক লেপন করে কখনো সাফল্য অর্জন করা যায় না। যারা সত্য ও ন্যায়ের পক্ষে থাকেন, ইতিহাসে তাদের স্থান হয়।

দেশের স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী যুবদলের অবদান ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপিসহ সংগঠনটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:২৭   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক
প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের ঘোষণা
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুতের সরঞ্জাম শুল্কমুক্ত করা হয়েছে: জ্বালানি মন্ত্রী
সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ