মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬



সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

​উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন এনআইএলজির মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লিজা রিছিল, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুলাইমান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান এবং সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল এবং সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. গোলাম কিবরিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

​আয়োজকরা জানান, মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে উপজেলার আটটি ইউনিয়ন থেকে ৫ জন করে মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের পেশাগত দক্ষতা, কর্মক্ষমতা ও জনসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৫১   ১৩ বার পঠিত