![]()
নারায়ণগঞ্জের বন্দরে সামাজিক সংগঠন ‘নবীগঞ্জ কদম রসুল বন্ধু আড্ডা ৫০+’ ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বন্দর কদম রসুলের কবিলের মোড় এলাকায় আয়োজিত শিবিরে শত শত মানুষ চোখের চিকিৎসা ও পরামর্শ নেন।
শিবিরে চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষার পর ছানি অস্ত্রোপচারের জন্য ২১ জন রোগীকে বাছাই করা হয়েছে। নির্বাচিত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজকেরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ চোখের প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাঁদের কথা বিবেচনায় রেখে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মোট ৫০০ মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:২৯:৫১ ৮ বার পঠিত