বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন।

বৈঠকে কমিটির সদস্য ও চীফ হুইপ নূরুল ইসলাম মনি, এস. এম. জিলানী, হুইপ মিঞা নুরুদ্দিন আহাম্মেদ অপু, আব্দুস সালাম আজাদ, লুৎফর রহমান এবং মোঃ আব্দুল বাতেন অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশের সার্বিক প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার ও আধুনিকায়নের লক্ষ্যে জরুরি ও উপযুক্ত পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানায় কমিটি।

উক্ত বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৭:০৩   ৩৭ বার পঠিত