বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জামালপুরে ২০০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ২০০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



জামালপুরে ২০০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে মাদকবিরোধী পৃথক কয়েকটি অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের কয়েকটি চৌকস দল এই অভিযানগুলো পরিচালনা করেন।

প্রথম অভিযান: বিকেল ৪টা ৫০ মিনিটে এসআই আপেল মাহমুদ, এসআই সোহাগ রানা ও এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল জামালপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিজানের টিনশেড বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করে।
দ্বিতীয় অভিযান: বিকেল ৫টার দিকে সদর থানার রাঙ্গামাটিয়া এলাকায় মিজানুর রহমানের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে ১০০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

​তৃতীয় অভিযান: রাত ৯টা ৪০ মিনিটে সদর উপজেলার সাহাপুর এলাকায় ‘মনে রেখ’ আবাসিক হোটেলের সামনের রাস্তা থেকে আরও ৫০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়।

​এই তিনটি পৃথক অভিযানে মোট ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন: সোহেল রানা (৪৫),বিজয় মিয়া (২৯),সজিব রানা (৩৭),রবিন (৩২) ও নূরনবী (৪৭)।

​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দার এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:১৭:১০   ১২ বার পঠিত