![]()
আজ ৩০ অক্টোবর ২০২৬,শুক্রবার। ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
১৩০ – সম্রাট হাড্রিয়ান নীল নদের তীরে তাঁর সঙ্গী অ্যান্টিনাসের সম্মানে অ্যান্টিনোপলিস শহর প্রতিষ্ঠা করেন।
৬৩৭ – আরব-বাইজেন্টাইন যুদ্ধ: লৌহ সেতুর যুদ্ধের পর আন্তিয়খ রাশিদুন খিলাফতের কাছে আত্মসমর্পণ করে।
৭৫৮ – আরব ও পারস্যের জলদস্যুরা কুয়াংচৌ লুণ্ঠন করে।
১১৩৭ – রিগনানোর যুদ্ধে অপুলিয়ার রানুলফ সিসিলির দ্বিতীয় রজারকে পরাজিত করেন।
১২৭০ – অষ্টম ক্রুসেড শেষ হয় – ফ্রান্সের রাজা নবম লুইয়ের ভাই আঞ্জুর প্রথম চার্লস এবং তিউনিসের হাফসীয় রাজবংশ এর মধ্যে চুক্তির মাধ্যমে।
১৩৪০ – রিকনকুইস্তা: রিও সালাদোর যুদ্ধে পর্তুগিজ ও কাস্তিলীয় বাহিনী মুসলিম আক্রমণ প্রতিহত করে।
১৬৫৭ – ইঙ্গ-স্পেনীয় যুদ্ধ: ওচো রিওসের যুদ্ধে স্পেনীয় বাহিনী জ্যামাইকা পুনর্দখলে ব্যর্থ হয়।
১৮০৬ – চতুর্থ জোটের যুদ্ধ: অনেক বড় বাহিনীর মুখোমুখি হয়েছেন ভেবে ৫,৩০০ সৈন্যের অধিনায়ক প্রুশীয় জেনারেল ফন রোমবার্গ ৮০০ ফরাসি সৈন্যের কাছে স্টেটিন শহর আত্মসমর্পণ করেন।
১৮১৭ – সিমন বলিভার তৃতীয় ভেনেজুয়েলা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন।
১৮৩১ – যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী দাস বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ন্যাট টার্নার গ্রেপ্তার হন।
১৮৩৬ – লুই নেপোলিয়ন ফ্রান্সে জুলাই রাজতন্ত্র উৎখাতের জন্য স্ট্রাসবুর্গ অভ্যুত্থানের ব্যর্থ প্রচেষ্টা চালান।
১৮৫৮ – ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডে আর্সেনিক ট্রাইঅক্সাইড মিশ্রিত মিষ্টি খেয়ে প্রায় ২০ জনের মৃত্যু হয়।
১৮৬৩ – ডেনমার্কের যুবরাজ ভিলহেলম এথেন্সে পৌঁছে হেলেনদের রাজা প্রথম জর্জ হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
১৮৬৪ – অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের রাজা দ্বয়ের মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৮৮ – মাতাবেলেল্যান্ডে সেসিল রোডসের প্রতিনিধিদের রাড কনসেশন প্রদান করা হয়।
১৮৯১ – জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
১৯০৫ – রুশ জার দ্বিতীয় নিকোলাস অক্টোবর ইশতেহার জারি করেন, যাতে জনগণকে নাগরিক স্বাধীনতা ও ডুমা গঠনের অধিকার দেওয়া হয়।
১৯১৮ – হাঙ্গেরিতে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সুচনা হয়।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক আত্মসমর্পণ করে।
১৯১৮ – অস্ট্রিয়া বিপ্লব সংগঠিত হয়।
১৯১৮ – সেন্ট স্টিফেনের মুকুটের ভূমি, হাঙ্গেরি রাজ্য এবং ক্রোয়েশিয়া, স্লাভোনিয়া ও ডালমেশিয়ার ত্রৈধ রাজ্যের রাষ্ট্রীয় ইউনিয়ন ক্রোয়েশীয় ও হাঙ্গেরীয় সংসদের সিদ্ধান্তে বিলুপ্ত হয়।
১৯২০ – ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
১৯২০ – সিডনিতে অস্ট্রেলিয়ার কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
১৯২২ – ইতালিতে বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন করেন।
১৯৩৮ – অরসন ওয়েলস এইচ. জি. ওয়েলসের দ্য ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস উপন্যাসের বেতার নাট্যরূপ প্রচার করেন, যা যুক্তরাষ্ট্রে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।
১৯৪১ – রাষ্ট্রপতি রুজভেল্ট মিত্র দেশগুলোর জন্য ১ বিলিয়ন ডলারের লেন্ড-লিজ সহায়তা অনুমোদন করেন।
১৯৪১ – হলোকাস্ট: পিধাইৎসি থেকে দেড় হাজার ইহুদিকে নাৎসিরা বেলজেক নির্মূল শিবিরে পাঠায়।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মান সাবমেরিন ইউ-৫৫৯ ডুবে যাওয়ার সময় কোড বই উদ্ধার করতে গিয়ে লেফটেন্যান্ট টনি ফ্যাসন ও নাবিক কলিন গ্রেজিয়ার মারা যান।
১৯৪৪ – হলোকাস্ট: আনা ও মার্গট ফ্রাঙ্ককে আউশভিৎস থেকে বার্গেন-বেলসেন বন্দিশিবিরে নির্বাসিত করা হয়।
১৯৪৫ – ভারত জাতিসংঘের সদস্য পদ লাভ করে।
১৯৪৭ – শুল্ক ও বাণিজ্য বিষয়ক সাধারণ চুক্তি (গ্যাট) প্রতিষ্ঠিত হয়, যা বিশ্ব বাণিজ্য সংস্থার ভিত্তি।
১৯৪৮ – মাল্টার গোজো চ্যানেলে কালা উপকূলে যাত্রী বোঝাই লুৎসু মাছ ধরার নৌকা ডুবে ২৭ জনের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়।
১৯৫২ – ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৯৫৩ – রাষ্ট্রপতি আইজেনহাওয়ার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে শক্তিশালী পারমাণবিক প্রতিরোধ বজায় রাখা সংক্রান্ত গোপন নথি এনএসসি ১৬২/২ অনুমোদন করেন।
১৯৫৬ – হাঙ্গেরীয় বিপ্লব: ইমরে নগির সরকার বিপ্লবী শ্রমিক পরিষদগুলোকে স্বীকৃতি দেয় এবং বেলা কিরালির নেতৃত্বে সোভিয়েত-বিরোধী মিলিশিয়ারা হাঙ্গেরীয় শ্রমজীবী জনগণের দলের সদর দপ্তরে হামলা চালায়।
১৯৫৮ – স্যার অ্যাডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।
১৯৫৯ – ভার্জিনিয়ার শার্লটসভিল-অ্যালবেমার্ল বিমানবন্দরে অবতরণের সময় পিডমন্ট এয়ারলাইন্সের ফ্লাইট ৩৪৯ বিধ্বস্ত হয়ে ২৭ জনের মধ্যে ২৬ জন নিহত হন।
১৯৬১ – সোভিয়েত ইউনিয়ন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরক যন্ত্র জার বোমার বিস্ফোরণ ঘটায়।
১৯৬৮ – পার্ক চুং-হির স্বৈরশাসন উৎখাত ও কোরিয়ার পুনরেকত্রীকরণের ব্যর্থ প্রচেষ্টায় ১২০ জন উত্তর কোরীয় কমান্ডো দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে অবতরণ করে।
১৯৭৩ – কেনিয়ায় হাতি শিকার ও হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯৭৩ – তুরস্কে বসফরাস সেতুর নির্মাণ সম্পন্ন হয়, যা বসফরাসের উপর দিয়ে ইউরোপ ও এশিয়া মহাদেশকে দ্বিতীয়বারের মতো সংযুক্ত করে।
১৯৭৫ – স্পেনের যুবরাজ জুয়ান কার্লোস অসুস্থ স্বৈরশাসক জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হন।
১৯৭৫ – চেকোস্লোভাকিয়ার প্রাগে অবতরণের সময় ইনেক্স-অ্যাড্রিয়া এভিওপ্রোমেট ফ্লাইট ৪৫০ বিধ্বস্ত হয়ে ৪৫ জন নিহত হন।
১৯৮০ – ১৯৬৯ সালের ফুটবল যুদ্ধের কারণ হওয়া সীমান্ত বিরোধ আন্তর্জাতিক বিচার আদালতে নিষ্পত্তির জন্য এল সালভাদর ও হন্ডুরাস সম্মত হয়।
১৯৮২ – পর্তুগালে আট বছরের সামরিক শাসনের অবসান ঘটে।
১৯৮৩ – পূর্ব তুরস্কে ভূমিকম্পে ১২শ লোক মৃত্যু বরণ করে।
১৯৮৩ – সাত বছর সামরিক শাসনের পর আর্জেন্টিনায় প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৮৫ – মহাকাশযান চ্যালেঞ্জার তার শেষ সফল মিশন এসটিএস-৬১-এ এর জন্য উৎক্ষেপণ করা হয়।
১৯৯১ – মার্কিন ও সোভিয়েত প্রেসিডেন্টদ্বয়ের উপস্থিতিতে মাদ্রিদে ইসরাইলি আরব ও ফিলিস্তিনিদের শান্তি সম্মেলন শুরু হয়।
১৯৯২ – পৃথিবী গোলাকার বলে গ্যালিলিও গ্যালিলির মতবাদ যে সত্য ছিল, তা রোমান ক্যাথলিক চার্চ স্বীকার করে নেয় ৩৬০ বছর পর।
১৯৯৫ – কুইবেকের নাগরিকরা দ্বিতীয় গণভোটে সামান্য ব্যবধানে (৫০.৫৮% বনাম ৪৯.৪২%) কানাডার প্রদেশ হিসেবে থাকার পক্ষে ভোট দেন।
২০০৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ড্রেসডেনের অগ্নিবোমা হামলায় ধ্বংস হওয়া ড্রেসডেন ফ্রাউয়েনকির্চে তেরো বছরের পুনর্নির্মাণ শেষে পুনরায় প্রতিষ্ঠিত হয়।
২০১১ – দেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়াত আইভীর বিজয় লাভ করেন।
২০১৩ – ভারতের অন্ধ্রপ্রদেশের (বর্তমান তেলেঙ্গানা) মহবুবনগর জেলায় বাসে আগুন লেগে ৪৫ জন নিহত ও ৭ জন আহত হন।
২০১৪ – সুইডেন ইউরোপীয় ইউনিয়নের প্রথম সদস্য রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
২০১৪ – যুক্তরাষ্ট্রের কানসাসের উইচিটা বিমানবন্দরে বিচক্র্যাফট সুপার কিং এয়ার বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হন।
২০১৫ – রোমানিয়ার রাজধানী বুখারেস্টের কোলেক্টিভ নাইটক্লাবে আগুনে ৬৪ জন নিহত ও ১৪৭ জনের বেশি আহত হন।
২০২০ – গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী এজিয়ান সাগরে ৭.০ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে প্রধানত ভবন ধসে অন্তত ১১৯ জন নিহত হন।
২০২২ – ভারতের গুজরাটের মোরবি শহরে পথচারী ঝুলন্ত সেতু ধসে অন্তত ১৩৫ জন নিহত হন।
২০২৩ – গাজায় ইসরায়েলি অভিযানের সময় প্রথম বন্দি উদ্ধার অভিযানে ওরি মেগিদিশকে উদ্ধার করা হয়।
জন্ম
১৬০১ - ১৯০০
১৭৩৫ - জন অ্যাডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি। (মৃ. ১৮২৬)
১৮৩৪ - স্যামুয়েল বোর্ন, ব্রিটিশ আলোকচিত্রশিল্পী। (মৃ. ১৯১২)
১৮৫৩ - প্রমথনাথ মিত্র, ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। (মৃ.২৩/০৯/১৯১০)
১৮৭৩ - হ্যারি ফস্টার, ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেটার। (মৃ. ১৯৫০)
১৮৮৭ - সুকুমার রায়, বাঙালি লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার। (মৃ.১০/০৯/১৯২৩)
১৮৯৫ - গারহার্ড ডোমাগ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রোগতত্ত্ববিদ ও জীবাণুবিদ।
১৮৯৫ - ডিকিনসন ডাব্লিউ রিচার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও শারীরবিজ্ঞানী।
১৮৯৬ - রুথ গর্ডন, মার্কিন অভিনেত্রী, চিত্রনাট্যকার ও নাট্যকার। (মৃ. ১৯৮৫)
১৯০০ - রাগনার গ্রানিট, নোবেল পুরস্কার বিজয়ীফিনিশ সুইডিশ শারীরবিজ্ঞানী।
১৯০১ - বর্তমান
১৯০১ - খান মোহাম্মদ মঈনউদ্দীন, বাংলাদেশী কবি ও সাহিত্যিক। (মৃ. ১৯৮১)
১৯০১ - সুধীন্দ্রনাথ দত্ত, বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি। (মৃ.২৫/০৬/১৯৬০)
১৯০৮ - পিটার স্মিথ, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৬৭)
১৯০৯ - হোমি জাহাঙ্গীর ভাবা,ভারতের প্রসিদ্ধ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী।(মৃ.২৪/০১/১৯৬৬)
১৯২৬ - রফিকউদ্দিন আহমদ, তদানীন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের অন্যতম শহীদ। (মৃ.২১/০২/১৯৫২)
১৯২৮ - ড্যানিয়েল নাটান্স, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান মাইক্রো জীববিজ্ঞানী।
১৯৩২ - বরুণ দে, বাঙালি ভারতীয় ইতিহাসবিদ
১৯৩৩ - দারা দোতিওয়ালা, ভারতীয় ক্রিকেট আম্পায়ার। (মৃ. ২০১৯)
১৯৩৯ - লেল্যান্ড এইচ হার্টওয়েল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী।
১৯৪১ - টেওডর ডব্লিউ. হানসচ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ ও শিক্ষাবিদ।
১৯৪৬ - বদিউল আলম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা ও বীর উত্তম।
১৯৪৭ - বিক্রম গোখলে, ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ অভিনেতা
১৯৪৮ - ঋতু নন্দা, ভারতীয় ব্যবসায়ী (মৃ. ১৪/০১/২০২০)
১৯৪৯ - প্রমোদ মহাজন, ভারতীয় রাজনীতিবিদ
১৯৫৮ - অভিজিৎ ভট্টাচার্য, বাঙালি ভারতীয় গায়ক
১৯৫৮ - ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, বাঙালি ভারতীয় সাহিত্যিক
১৯৬০ - দিয়েগো মারাদোনা, আর্জেন্টিনীয় ফুটবলার। (মৃ. ২৫/১১/২০২০)
১৯৬২ - কোর্টনি ওয়ালশ, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেট তারকা
১৯৬৩ - মাইক ভেলেটা, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৬৪ - হুমায়ূন কবীর ঢালী, বাংলাদেশী শিশু সাহিত্যিক।
১৯৬৫ - পল্লবী চট্টোপাধ্যায়, বাঙালি ভারতীয় অভিনেত্রী
১৯৬৬ - আবু মুসআব আল-যারকাউয়ি, জর্ডানীয় সন্ত্রাসবাদী। (মৃ. ২০০৬)
১৯৭৪ - মাইক হেসন, নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ।
১৯৭৭ - দিমিত্রি মাসকারেনহাস, ইংরেজ ক্রিকেটার।
১৯৮৭ - জুনায়েদ সিদ্দিকী, বাংলাদেশী ক্রিকেটার।
১৯৮৮ - জানেল প্যারিস, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
১৯৯১ - শেন ডোরিচ, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার
১৯৯২- ক্যামিলা সিলভা, চিলির টেনিস খেলোয়াড়
১৯৯২ - ম্যাট পার্সেল, অস্ট্রেলিয়ান রাগবি লীগের খেলোয়াড়
১৯৯৩ - অদিতি রাঠোর, ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
১৯৯৮ - অনন্যা পাণ্ডে, ভারতীয় বলিউড অভিনেত্রী
মৃত্যু
১৫০১ - উজবেক কবি ও চিন্তানায়ক নাজিমুদ্দিন মির আলিশের নভোইয়।
১৬২৬ - ওয়লেব্ররড স্নেল, ডাচ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।
১৭৭৫ - তুর্কি সুলতান তৃতীয় ওসমান।
১৮৮৩ - দয়ানন্দ সরস্বতী, ভারতীয় হিন্দু ধর্মগুরু, সমাজ সংস্কারক এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা। (জ.১৮২৪)
১৮৯৩ - জন অ্যাবট, কানাডিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রধানমন্ত্রী।
১৯১০ - অঁরি দ্যুনঁ, সুইস ব্যবসায়ী ও সমাজকর্মী। (জ. ১৮২৮)
১৯১৫ - জেরি হ্যাজলিট, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৮৮)
১৯৩৬ - টেডি উইনিয়ার্ড, ইংরেজ ক্রিকেটার ও ব্রিটিশ সেনা কর্মকর্তা। (জ. ১৮৬১)
১৯৬১ - লুইজি ইনাউডি, ইতালিয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ইতালীয় প্রজাতন্ত্রের ২য় প্রেসিডেন্ট।
১৯৬৮ - কনরাড রিক্টার, মার্কিন ঔপন্যাসিক। (জ. ১৮৯০)
১৯৬৯ - ভিক রিচার্ডসন, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৯৪)
১৯৭৪ - বেগম আখতার, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের স্বনামধন্য গায়িকা।(জ.১৯১৪)
১৯৭৫ - গুস্টাফ লুটভিগ হের্ৎস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
১৯৮৫ - ফজলে লোহানী, বাংলাদেশী সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব। (জ. ১৯২৮)
১৯৮৮ - তরুণ রায় (ধনঞ্জয় বৈরাগী), প্রখ্যাত বাঙালি নাট্য ব্যক্তিত্ব।(জ.১৯২৭)
১৯৯২ - জোয়ান মিচেল, আমেরিকান চিত্রশিল্পী (জন্ম ১৯২৫)[১]
২০০৬ - ক্লিফোর্ড গার্টস, মার্কিন নৃবিজ্ঞানী। (জ. ১৯২৬)
২০১০ - হ্যারি মুলিসচ, ডাচ লেখক, কবি ও নাট্যকার।
বাংলাদেশ সময়: ০:১১:০৮ ৭ বার পঠিত