সালথায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন কৃষ্ণা বাড়ই

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন কৃষ্ণা বাড়ই
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



সালথায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন কৃষ্ণা বাড়ই

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন কৃষ্ণা বাড়ই। তিনি উপজেলার নবকাম পল্লী কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

কৃষ্ণা বাড়ই বোয়ালমারী উপজেলার বাউরকান্দী গ্রামের রনজিত বাড়ইয়ের মেয়ে। এর আগে তিনি মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫৬ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।

নবকাম পল্লী কলেজ সূত্রে জানা গেছে, কৃষ্ণা কলেজের অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতেও নিয়মিত ভালো ফলাফল করেছেন। তাঁর এই সাফল্যে কলেজের শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

কৃষ্ণা বাড়ই বলেন, দীর্ঘ দুই বছরের পরিশ্রমের পর এইচএসসিতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পেরেছি। এ সাফল্যের পেছনে মা-বাবার আশীর্বাদের পাশাপাশি প্রিয় নবকাম পল্লী কলেজের সম্মানিত শিক্ষকদের অবদান অনস্বীকার্য। কলেজের নাম উজ্জ্বল করতে পেরে আমি গর্বিত।

নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, এইচএসসি পরীক্ষায় গৌরবোজ্জ্বল ফলাফল অর্জন করে কলেজের নাম উজ্জ্বল করায় কৃষ্ণা বাড়ইকে আন্তরিক অভিনন্দন জানাই। তাঁর এ সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সে এ অর্জন করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:১২   ৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন কৃষ্ণা বাড়ই
আন্দোলন করে সরকার গঠন করা যায় না - চীফ হুইপ
উপকূলীয় অঞ্চলের উন্নয়নে প্রাকৃতিক ও পানিসম্পদ কাজে লাগাতে হবে: চীফ হুইপ
জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
শিক্ষার্থীদের চিন্তা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগালে পরিবর্তনের সূচনা হবে
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
কার্ড-ভাতার জন্য টাকা চাইলে নাম লিখে রাখুন : প্রতিমন্ত্রী পুতুল
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
পহেলা জানুয়ারি চালু হচ্ছে ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ