বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু
রবিবার, ১ নভেম্বর ২০২৬



বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমানবাহিনীর অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’।

রোববার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ. কে. খন্দকারে এ মহড়া শুরু হয়। মহড়াটি চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মাওলা।

এই মহড়ায় দুই দেশের বৈমানিক, বিমান রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ এবং সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীরা একসঙ্গে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে সি-১৩০জে পরিবহন বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, কার্গো পরিবহন ও ব্যবস্থাপনা, বিমান চলাচলের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, বিমানঘাঁটির নিরাপত্তা এবং চিকিৎসা সহায়তা।

‘কোপ সাউথ’ মহড়া আঞ্চলিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের বিমানবাহিনীর সক্ষমতা আরও বাড়াবে। হাতে-কলমে এই প্রশিক্ষণ সংকটের সময় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং ত্রাণ কার্যক্রমে সহায়তা করার ক্ষেত্রে উভয় বাহিনীর দক্ষতা আরও বাড়াবে।

বাংলাদেশ সময়: ১৮:৪০:৫১   ৭ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু
১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
মা শ্রীদেবীর ‘নাগিনা’ চরিত্রে হ্যালোউইনে জাহ্নবীর বিশেষ শ্রদ্ধা
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ