মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য

প্রথম পাতা » অর্থনীতি » আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬



আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কসমেটিকস ও পারসোনাল কেয়ার পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে রিমার্ক এইচবি লিমিটেড।

এ উপলক্ষে আলিবাবার বাংলাদেশি এজেন্ট স্কাইটেক গ্লোবাল লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রিমার্ক। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতারা আলিবাবার মাধ্যমে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য, প্যাকেজিং সামগ্রী এবং উৎপাদনসংশ্লিষ্ট সেবা সংগ্রহ করতে পারবেন।

সোমবার রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা এবং স্কাইটেক গ্লোবালের প্রধান পরিচালন কর্মকর্তা রিদওয়ান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রাথমিক পর্যায়ে আলিবাবায় রিমার্কের লিলি, নিওর, সিওডিল, স্কিনমিন্ট, অরিক্স, সানবিট, একনল ও লিটল ওয়ানসহ বিভিন্ন ব্র্যান্ডের এক হাজারের বেশি পণ্য তালিকাভুক্ত করা হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, হেয়ার কেয়ার, হোমকেয়ার ও বেবিকেয়ার সামগ্রী। পর্যায়ক্রমে তালিকাভুক্ত পণ্যের সংখ্যা আরও বাড়ানো হবে।

পাশাপাশি কাস্টমাইজড প্যাকেজিং, মোল্ড, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং উৎপাদনসংশ্লিষ্ট সেবাও আন্তর্জাতিক ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।

রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম বলেন, আলিবাবাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে রিমার্কের উপস্থিতি আরও সুসংহত করা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বর্তমানে রিমার্কের পণ্য থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৫১   ৯ বার পঠিত   #  #  #  #