মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

​সরিষাবাড়ীতে টাস্কফোর্সের হানা, ১ কেজি গাঁজাসহ আটক ৫ জনের জেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​সরিষাবাড়ীতে টাস্কফোর্সের হানা, ১ কেজি গাঁজাসহ আটক ৫ জনের জেল
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬



​সরিষাবাড়ীতে টাস্কফোর্সের হানা, ১ কেজি গাঁজাসহ আটক ৫ জনের জেল

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে ১ কেজি ৬০ গ্রাম গাঁজা ও ২ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

​মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর পৌনে ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সরিষাবাড়ী পৌর এলাকার বাউসী বাঙ্গালীপাড়া, বাউসী ঋষিপাড়া ও সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন কলোনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানার নেতৃত্বে পরিচালিত এ টাস্কফোর্স অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালে ঘটনাস্থলেই জব্দকৃত সমস্ত মাদক আলামত ধ্বংস করা হয়।

​ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বাউসী বাঙ্গালীপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলেসোহাগ মিয়া (২৭)। তার কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বাউসী বাজারের মৃত রাম নিবারন চন্দ্র রায়ের ছেলেমঞ্জু চন্দ্র রায় (৪৫)। তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সরিষাবাড়ী রেল কলোনীর আব্দুর রহমানের ছেলেরিফাত (২২)। তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

চকহাটবাড়ী গ্রামের শাহাবুদ্দিনের ছেলেহুমায়ুন কবির (৩০)। তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সরিষাবাড়ী রেল কলোনীর রাসেল মিয়ার স্ত্রীমিতু আক্তার (৪৫)। তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৪৫:০২   ৭ বার পঠিত