মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

জামালপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অবৈধ দোকান উচ্ছেদে অভিযান, দুই ফার্মেসিকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অবৈধ দোকান উচ্ছেদে অভিযান, দুই ফার্মেসিকে জরিমানা
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬



জামালপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অবৈধ দোকান উচ্ছেদে অভিযান, দুই ফার্মেসিকে জরিমানা

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় বিভিন্ন ফার্মেসি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর আওতায় এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে ফার্মেসিগুলো পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ সংরক্ষণের সত্যতা পাওয়া যায়। এর দায়ে সংশ্লিষ্ট দুটি ফার্মেসিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​এছাড়া, জনদুর্ভোগ লাঘব ও যানজট নিরসনে পাঁচ রাস্তার মোড় এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদেও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান নেতৃত্ব দেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২:৪৭:২১   ৭ বার পঠিত