বুধবার, ৪ নভেম্বর ২০২৬

ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ৪ নভেম্বর ২০২৬, বুধবার। ১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

ঘটনাবলি

৫১২ – বাইজেন্টাইন সম্রাট আনাস্তাসিউসের দ্বারা চ্যালসিডোনীয় প্যাট্রিয়ার্কদের অপসারণ ও প্রার্থনায় পরিবর্তনের চেষ্টার পর কনস্টান্টিনোপলে দাঙ্গা শুরু হয় এবং জনতা এরিওবিন্দাসকে সম্রাট হিসেবে ঘোষণার চেষ্টা করে।
১৩৫৪ – প্রণালীর যুদ্ধ: জেনোয়ার নৌবহর পাগানিনো দোরিয়ার নেতৃত্বে সাপিয়েঞ্জার যুদ্ধে ভেনিসের নৌবহরকে পরাজিত ও দখল করে।
১৪২৯ – আরমানিয়াক-বারগুন্ডিয়ান গৃহযুদ্ধ: জোন অব আর্ক সাঁ-পিয়ের-লে-মুতিয়ে মুক্ত করেন।
১৪৯৩ – ক্রিস্টোফার কলম্বাস লিওয়ার্ড দ্বীপপুঞ্জে পৌঁছান।
১৫০১ – আরাগনের ক্যাথরিন (পরে অষ্টম হেনরির প্রথম স্ত্রী) ওয়েলসের যুবরাজ আর্থারের সাথে সাক্ষাৎ করেন, পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
১৫৭৬ – আশি বছরের যুদ্ধ: ফ্ল্যান্ডার্সে স্পেন অ্যান্টওয়ার্প দখল করে, যা তিন দিন ধরে প্রায় ধ্বংস হয়ে যায়।
১৬৭৭ – ভবিষ্যৎ দ্বিতীয় মেরি অরেঞ্জের যুবরাজ উইলিয়ামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, পরে তারা ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের যৌথভাবে রাজত্ব করেন।
১৭৩৭ – ইতালির নেপলসে ইউরোপের প্রাচীনতম সক্রিয় অপেরা হাউস তেয়াত্রো দি সান কার্লো উদ্বোধন করা হয়।
১৭৮০ – পেরুর ভাইসরয়্যালটিতে স্প্যানিশ শাসনের বিরুদ্ধে দ্বিতীয় তুপাক আমারুর বিদ্রোহ শুরু হয়।
১৭৮৩ – উলফগ্যাং আমাদেউস মোৎসার্টের ৩৬তম সিম্ফনি প্রথমবার অস্ট্রিয়ার লিনৎসে পরিবেশিত হয়।
১৭৯১ – উত্তর-পশ্চিম ইন্ডিয়ান যুদ্ধ: আমেরিকান আদিবাসীদের ওয়েস্টার্ন কনফেডারেসি ওয়াবাশের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় বিজয় অর্জন করে।
১৭৯৮ – কর্ফুর রুশ-উসমানীয় অবরোধ শুরু হয়।
১৮৩৯ – নিউপোর্ট রাইজিং: ব্রিটেনের মূল ভূখণ্ডে কর্তৃপক্ষের বিরুদ্ধে শেষ বড় সশস্ত্র বিদ্রোহ।
১৮৪৭ – স্কটিশ চিকিৎসক জেমস ইয়ং সিম্পসন ক্লোরোফর্মের চেতনানাশক গুণ আবিষ্কার করেন।
১৮৫২ – কামিল্লো বেনসো পিডমন্ট-সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী হন, যা শীঘ্রই ইতালিতে পরিণত হয়।
১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধ: কনফেডারেট সৈন্যরা জনসনভিলের যুদ্ধে ইউনিয়নের একটি রসদ ঘাঁটিতে বোমাবর্ষণ করে এবং বিপুল পরিমাণ সামগ্রী ধ্বংস করে।
১৮৬৮ – কিউবার কামাগুয়ে দশ বছরের যুদ্ধে স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ করে।
১৮৯০ – সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে: লন্ডনের প্রথম গভীর-স্তরের পাতাল রেল কিং উইলিয়াম স্ট্রিট থেকে স্টকওয়েল পর্যন্ত চালু হয়।
১৯১৮ – সাম্রাজ্যবাদী অস্ট্রিয়া-হাঙ্গেরি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার এক সপ্তাহ বাকি থাকতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
১৯২১ – নাৎসি পার্টির জালশুৎজ আবটাইলুং মিউনিখে একটি বড় দাঙ্গার পর স্টুরমাবটাইলুং নামে নামকরণ করা হয়।
১৯২১ – জাপানের প্রধানমন্ত্রী হারা তাকাশি টোকিওতে আততায়ীর হাতে নিহত হন।
১৯২২ – মিশরে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার ও তার দল রাজাদের উপত্যকায় তুতানখামুনের সমাধির প্রবেশপথ আবিষ্কার করেন।
১৯২৪ – ওয়াইয়োমিংয়ের নেলি টেলো রস মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হন।
১৯৩৬ – স্পেনীয় গৃহযুদ্ধ: লার্গো কাবায়েরো তার যুদ্ধকালীন মন্ত্রিসভায় রদবদল করেন এবং নৈরাজ্যবাদী সিএনটি কে সরকারে যোগ দিতে রাজি করান।
১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট মার্কিন শুল্ক পরিষেবাকে ১৯৩৯ সালের নিরপেক্ষতা আইন কার্যকর করার নির্দেশ দেন, যা যুদ্ধরত পক্ষগুলোকে নগদ অর্থে অস্ত্র কেনার সুযোগ দেয়।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: আডলফ হিটলারের সরাসরি আদেশ অমান্য করে ফিল্ড মার্শাল এরভিন রোমেল এল আলামাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজয়ের পর তার বাহিনীর পশ্চাদপসরণ শুরু করেন।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ৭ম ম্যাসেডোনীয় মুক্তি ব্রিগেড মিত্রশক্তির জন্য বিতোলা মুক্ত করে।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: নেদারল্যান্ডসের নর্থ ব্রাবান্ট মুক্ত করার মিত্রবাহিনীর অভিযান অপারেশন ফিজ্যান্ট সফলভাবে সমাপ্ত হয়।
১৯৪৫ – জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৫২ – মার্কিন যুক্তরাষ্ট্র সরকার জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ প্রতিষ্ঠা করে।
১৯৫৬ – সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আন্দোলন দমন করার জন্য সোভিয়েত সেনাবাহিনী হাঙ্গেরিতে প্রবেশ করে।
১৯৬০ – তানজানিয়ার কাসাকেলা শিম্পাঞ্জি সম্প্রদায়ে জেন গুডঅল শিম্পাঞ্জিদের যন্ত্র তৈরি করতে দেখেন, যা অমানব প্রাণীর মধ্যে প্রথম পর্যবেক্ষণ।
১৯৬২ – মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৬৩ সালের আংশিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তির পূর্বে তার শেষ ভূ-পৃষ্ঠের পারমাণবিক পরীক্ষা সিরিজ অপারেশন ফিশবোল সমাপ্ত করে।
১৯৬৬ – আর্নো নদী প্লাবিত হয়ে ইতালির ফ্লোরেন্স শহরে ৬.৭ মিটার গভীরতায় ডুবে যায়, হাজার হাজার মানুষ গৃহহীন হয় এবং বহু শিল্পকর্ম ও দুর্লভ বই ধ্বংস হয়।
১৯৬৭ – আইবেরিয়া ফ্লাইট ০৬২ ওয়েস্ট সাসেক্সের ব্ল্যাকডাউনে বিধ্বস্ত হয়, ব্রিটিশ অভিনেত্রী জুন থরবার্ন সহ ৩৭ জন নিহত হন।
১৯৭০ – ভিয়েতনাম যুদ্ধ: মার্কিন যুক্তরাষ্ট্র মেকং ব-দ্বীপের বিন থুই বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ দক্ষিণ ভিয়েতনামের কাছে হস্তান্তর করে।
১৯৭০ – সালভাদোর আলেন্দে চিলির রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে লাতিন আমেরিকার প্রথম মার্কসবাদী রাষ্ট্রপতি।
১৯৭২ – বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয়।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কুয়েত।
১৯৭৩ – ১৯৭৩ সালের তেল সংকটের কারণে নেদারল্যান্ডসে প্রথম গাড়িমুক্ত রবিবার পালিত হয়, মহাসড়কগুলো কেবল সাইকেল আরোহী ও রোলার স্কেটারদের জন্য ব্যবহৃত হয়।
১৯৭৮ – শাহ সরকারের বিরুদ্ধে ইরানের মুসলিম জনগোষ্ঠির বিদ্রোহের মুখে শরীফ ইমামির সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।
১৯৭৯ – ইরান জিম্মি সংকট: ইরানের কলেজ শিক্ষার্থীদের একটি দল তেহরানে মার্কিন দূতাবাস দখল করে ৯০ জনকে জিম্মি করে।
১৯৮০ – রোনাল্ড রিগ্যান বর্তমান প্রেসিডেন্ট জিমি কার্টারকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯০ – ইরানি বিশিষ্ট গবেষক ডক্টর ফারার্মায অশুরি জাপানে প্রাকৃতিক কিছু বস্তুর মাঝে রশ্মি-বিরোধী গুণ-বৈশিষ্ট্য খুঁজে পেতে সক্ষম হয়েছিলেন।
১৯৯২ – ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯৩ – চায়না এয়ারলাইন্স ফ্লাইট ৬০৫, একটি একেবারে নতুন বোয়িং ৭৪৭-৪০০, হংকংয়ের কাই তাক বিমানবন্দরের রানওয়ে অতিক্রম করে।
১৯৯৫ – ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রাবিন এক চরমপন্থী ইসরায়েলির হাতে নিহত হন।
২০০২ – চীনা কর্তৃপক্ষ সাইবার ভিন্নমতাবলম্বী হে দেপুকে ১৬তম চীনা কমিউনিস্ট পার্টি কংগ্রেসে গণতন্ত্রপন্থী চিঠিতে স্বাক্ষর করার জন্য গ্রেপ্তার করে।
২০০৮ – গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
২০০৮ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০০৮ – বারাক ওবামা প্রথম দ্বি-বর্ণ বা আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০১০ – এরো ক্যারিবিয়ান ফ্লাইট ৮৮৩ কিউবার গুয়াসিমালে বিধ্বস্ত হয়, ৬৮ জন যাত্রী ও ক্রু নিহত হন।
২০১০ – কোয়ান্টাস ফ্লাইট ৩২, একটি এয়ারবাস এ৩৮০, সিঙ্গাপুর থেকে উড্ডয়নের পর ইন্দোনেশিয়ার উপর ইঞ্জিন বিকল হয়ে পড়ে, ক্রুরা নিরাপদে সিঙ্গাপুরে ফিরে আসে এবং ৪৬৯ জন যাত্রী ও ক্রু রক্ষা পায়।
২০১৫ – জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি পণ্যবাহী বিমান বিধ্বস্ত হয়, দক্ষিণ সুদানের জুবায় কমপক্ষে ৩৭ জন নিহত হন।
২০১৫ – পাকিস্তানের লাহোর শহরে একটি ভবন ধসে কমপক্ষে ৪৫ জন নিহত ও ১০০ জন আহত হন।
২০২০ – তিগ্রায় যুদ্ধ শুরু হয়, তিগ্রায় বিদ্রোহীরা ইথিওপিয়ার কমান্ড সেন্টারে হামলা চালায়।
২০২০ – প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায়।
২০২০ – সৌদি কাফফারা বা কফিল পদ্ধতি সংস্কারের বিধিমালা ঘোষিত হয়।
২০২২ – খাশ গণহত্যা, যেখানে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের দমন করে, ১৮ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়।
২০২৫ – ইউপিএস এয়ারলাইন্স ফ্লাইট ২৯৭৬, একটি ম্যাকডোনেল ডগলাস এমডি-১১এফ লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় একাধিক ভবনে আছড়ে পড়ে, ৩ জন ক্রু সহ ১৫ জন নিহত হন।

জন্ম

১৫৭৫ - গুইডো রেনি, ইতালীয় চিত্রশিল্পী।
১৬১৮ - আওরঙ্গজেব, মুঘল সম্রাট।
১৮১২ - প্রখ্যাত ভারতীয় বাঙালি সংস্কৃত পণ্ডিত তারানাথ তর্কবাচস্পতি।(মৃ.১৮৮৫)
১৮৭৩ - জর্জ এডওয়ার্ড মুর ইংরেজ দার্শনিক।
১৮৮২ - কাজী ইমদাদুল হক, বাঙালি সাহিত্যিক।
১৮৯০ - ক্লাবুন্ড , জার্মান কবি ও লেখক।
১৮৯৭ - জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী।(মৃ.০৭/০২/১৯৮৪)
১৯০৮ - জোসেফ রটব্লাট, নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ-ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।
১৯১৬ - ওয়াল্টার ক্রঙ্কিটে, মার্কিন সাংবাদিক, কণ্ঠ অভিনেতা ও প্রযোজক।
১৯২৫ - ঋত্বিক ঘটক, বাঙালি চলচ্চিত্র নির্মাতা।(মৃ.০৬/০২/১৯৭৬)
১৯২৯ - শকুন্তলা দেবী, মানব কম্পিউটার নামে পরিচিত ভারতীয় লেখক।(মৃ.২১/০৩/২০১৩)
১৯৩৩ - চার্লস কুয়েন কাও, নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত হংকং-এর পদার্থবিদ ও প্রকৌশলী।
১৯৪৬ - লরা বুশ , মার্কিন শিক্ষাবিদ ও ৪৫ তম ফার্স্ট লেডি।
১৯৫০ - চার্লস ফ্রাইয়ের, মার্কিন লেখক।
১৯৫৫ - এন্ড্রু কিশোর, বাংলাদেশি সঙ্গীতশিল্পী। (মৃ. ২০২০)
১৯৭১ - তাবু, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৮৪ - আইলা ইউসুফ, নাইজেরিয়ান ফুটবল খেলোয়াড়।
১৯৮৫ - মারকেল জান্সেন, জার্মান ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

১৬৬৫ - বিজয়পুরের সুলতান মুহাম্মদ আদিল শাহ।
১৭০২ - জন বেনবও, ইনি ছিলেন ইংরেজ এডমিরাল।
১৭৭১ - কবি ও সাংবাদিক জেমস মন্টোগোমারি।
১৮১৮ - ইংরেজ কবি উইলফেদ্ধড ওয়েন।
১৮৪৭ - ফেলিক্স মেন্ডেলসহ্ন, জার্মান পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক।
১৮৯৩ - পিয়ের টিরারড, ফ্রান্সের সুইস ফরাসি প্রকৌশলী ও রাজনীতিবিদ ও ৫৪ তম প্রধানমন্ত্রী।
১৯১৮ - উইলফ্রেড ওয়েন, ইংরেজ সৈনিক ও কবি।
১৯২১ - জাপানের প্রধানমন্ত্রী হারা তাকাশি টোকিওতে আততায়ীর দ্বারা নিহত হন।
১৯২৪ - গাব্রিয়েল ফাউরে, ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ।
১৯৪৯ - ইরানের প্রধানমান্ত্রী আবদুল হোসেন।
১৯৮২ - বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতের খ্যাতনামা শিল্পপতি এবং দেশে ভারী শিল্প স্থাপনের সূচনাকারী। (জ.১৪/০২/১৮৯৯)
১৯৯৫- ইসহাক রবিন চরমপন্থী এক ইসরাইলীর হাতে নিহত হন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৯৯৫ - আফগান কবি ও সাংবাদিক নাদিয়া আঞ্জুমান।
১৯৯৭ - রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।(জ.১৯১২)
১৯৯৯ - ম্যালকম মার্শাল, বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
২০১৪ - মো: আলী সিদ্দীকী বাংলাদেশি সঙ্গীত শিল্পী।
২০২১ - সুব্রত মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিক, কলকাতা পুরসভার সাবেক মেয়র।(জ.১৯৪৬)

ছুটি ও অন্যান্য

জাতীয় স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর দেহ দান দিবস। (২ থেকে ৪ নভেম্বর)
জাতীয় সংবিধান দিবস।(বাংলাদশ)

বাংলাদেশ সময়: ০:১০:০১   ৯ বার পঠিত