সদরপুরে দুই সাবেক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে দুই সাবেক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



---

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন চরনাছিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ বেপারী (৫৫) এবং সাবেক সহ-সভাপতি বিদ্যুৎ হাওলাদার (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, আটক মিরাজ বেপারী ও বিদ্যুৎ হাওলাদার দুজনই সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের ইব্রাহিম মুন্সির কান্দি এলাকার বাসিন্দা। মিরাজ বেপারীর পিতার নাম মৃত আমির উদ্দিন বেপারী এবং বিদ্যুৎ হাওলাদারের পিতার নাম আবুল হোসেন হাওলাদার।

সদরপুর থানা ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার সন্দেহে সংশ্লিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ঘটনায় সদরপুর থানায় ২০২৪ সালের ১৭ আগস্ট মামলা নং-১/১৫০ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/১৮৬/৩৩২/৪৩৫/৪৩৬/৩০৭/৩৭৯/৩৮০/৩৫৩/৪২৭/৫০৬(২)/৩৪ ধারাসহ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৭:৪৫   ৫৯ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মাওলানা ইমরান হোসাইন
সদরপুরে দুই সাবেক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ
শুভ জন্মদিন: বি.এম. ইশতিয়াক পৃথেল
সরিষাবাড়ীতে মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শ্রমিকদের নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে: মাসুদুজ্জামান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ