বুধবার, ৪ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধভাবে নদী থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার পপুলারের মোড় এলাকার ব্রিজের নিচ থেকে নদীর মাটি কাটার সময় এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

অভিযানটি পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিছিল।

বাংলাদেশ সময়: ১৭:৩২:৫৭   ৩১ বার পঠিত