![]()
নারায়ণগঞ্জের বন্দরে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধির আওতায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ২৩:২৫:৩৯ ৬ বার পঠিত