শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক

প্রথম পাতা » খুলনা » খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬



খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেছেন, শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।
ইভ টিজিং, কিশোর গ্যাং ও মাদকের মতো সামাজিক সমস্যা থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানো জরুরি।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় বাগেরহাটের ফকিরহাট কাজি আজহার আলী কলেজ মাঠে আট দলীয় আট্টাকী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আট্টাকী যুব সংঘ ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। এতে সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ তানভীর ইসলাম লিমন।
সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, টুর্নামেন্টের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. মুশফিকুজ্জামান রিপন ও শেখ রফিকুল ইসলাম। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি মোল্লা সাইদুর রহমান জয়।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ঢাকা লিখন ইলেভেন স্টার ফুটবল ও নৈহাটী সান স্পোর্টিং ক্লাব।
নির্ধারিত খেলা শেষে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয় পায় নৈহাটী সান স্পোর্টিং ক্লাব।

খেলা পরিচালনা করেন মো. মিরাজ সরদার। সহকারী হিসেবে ছিলেন জসিম উদ্দিন ও তানভীর ইসলাম। ধারাভাষ্য দেন আবুল হাসনাত রিপন ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট জলিল। খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৫৩   ৮ বার পঠিত