![]()
আজ ৭ নভেম্বর ২০২৬,শনিবার। ২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
৩৩৫ – আথানাসিয়ুস, আলেকজান্দ্রিয়ার ২০তম পোপ, কনস্টান্টিনোপলে শস্যবাহী নৌবহর আটকানোর অভিযোগে ট্রিয়ারে নির্বাসিত হন।
৬৮০ – কনস্টান্টিনোপলে ষষ্ঠ সর্বজনীন পরিষদ শুরু হয়।
৯২১ – ফ্রাঙ্ক রাজা চার্লস দ্য সিম্পল ও হেনরি দ্য ফাউলার রাইন নদীর তীরে সীমান্ত স্বীকৃতি দিয়ে বন চুক্তি স্বাক্ষর করেন।
১৪২৬ – লাম সন বিদ্রোহে বিদ্রোহীরা হ্যানয়ের দোং কোয়ানে টট ডং – চুক ডং-এর যুদ্ধে মিং বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করে।
১৪৯২ – প্রাচীনতম তারিখযুক্ত উল্কা এনসিসহাইম উল্কা ফ্রান্সের আলসাসের এনসিসহাইম গ্রামের বাইরে গমক্ষেতে আছড়ে পড়ে।
১৫০৪ – ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ ও শেষ সমুদ্রযাত্রা থেকে ফিরে আসেন।
১৬১৯ – এলিজাবেথ স্টুয়ার্ট বোহেমিয়ার রানী হিসেবে অভিষিক্ত হন।
১৬৫৯ – ফ্রান্স ও স্পেনের মধ্যে ঐতিহাসিক পাইরনিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৬৬৫ – ব্রিটেনের সরকারী প্রকাশনা দ্য লন্ডন গেজেট প্রথম প্রকাশিত হয়।
১৭২৩ – ইয়োহান সেবাস্টিয়ান বাখের সংলাপ ক্যান্টাটা ও এভিগকাইট, ডু ডোনারভোর্ট, বিডব্লিউভি ৬০ লাইপৎসিশে প্রথম পরিবেশিত হয়।
১৭৭৫ – ভার্জিনিয়ার রাজকীয় গভর্নর লর্ড ডানমোর ডানমোরের ঘোষণা জারি করে দাসদের মুক্তির প্রস্তাব দেন।
১৭৮৩ – ইংল্যান্ডে সর্বশেষ প্রকাশ্য ফাঁসি হয়।
১৭৮৬ – যুক্তরাষ্ট্রের প্রাচীনতম সঙ্গীত সংগঠন স্টাউটন মিউজিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৮১১ – টেকুমসেহের যুদ্ধে টিপেকানোয়ের যুদ্ধ সংঘটিত হয়।
১৮২৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো গুরুত্বপূর্ণ একটি মতবাদ ঘোষণা করেন।
১৮৩৭ – ইলিনয়ের অলটনে বিলোপবাদী মুদ্রাকর এলাইজা পি. লাভজয় জনতার হাতে নিহত হন।
১৮৬১ – আমেরিকান গৃহযুদ্ধে বেলমন্টের যুদ্ধ সংঘটিত হয়; ইউলিসিস এস. গ্রান্টের নেতৃত্বে ইউনিয়ন বাহিনী কনফেডারেট শিবির দখল করে।
১৮৬১ – অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথম মেলবোর্ন কাপ ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়।
১৮৭৪ – থমাস নাস্টের কার্টুনে প্রথমবার রিপাবলিকান পার্টির প্রতীক হিসেবে হাতি ব্যবহৃত হয়।
১৮৭৫ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁঠালপাড়ায় বন্দে মাতরম গানটি রচনা করেন।
১৮৮১ – মাপুচে বিদ্রোহে বিদ্রোহীরা চিলির নুয়েভা ইম্পেরিয়াল বসতি ধ্বংস করে।
১৮৮৫ – কানাডার প্রথম আন্তঃমহাদেশীয় রেলপথের লাস্ট স্পাইক অনুষ্ঠান ব্রিটিশ কলাম্বিয়ার ক্রেইগেলাচিতে সম্পন্ন হয়।
১৮৯৩ – যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে নারী ভোটাধিকার দেওয়া হয়।
১৮৯৩ – স্পেনের বার্সেলোনার লিসেও অপেরা হাউসে নৈরাজ্যবাদী বোমা হামলায় ২০ জন নিহত হন।
১৯০০ – দ্বিতীয় বোয়ের যুদ্ধে লেলিফন্টেইনের যুদ্ধ সংঘটিত হয়।
১৯০৭ – হেসুস গার্সিয়া বিস্ফোরকভর্তি জ্বলন্ত ট্রেন ৬ কিলোমিটার দূরে সরিয়ে মেক্সিকোর নাকোসারি দে গার্সিয়া শহরকে রক্ষা করেন।
১৯১০ – রাইট ভ্রাতৃদ্বয় ডেটন থেকে কলম্বাসে প্রথম বিমানযোগে মাল পরিবহন সম্পন্ন করেন।
১৯১২ – বার্লিনের শার্লটেনবুর্গে ডয়চে অপার্নহাউস উদ্বোধন করা হয়।
১৯১৩ – গ্রেট লেকস ঝড় শুরু হয়; এই তুষারঝড়ে ২৫০ জন নিহত হন।
১৯১৪ – জাপানি বাহিনী জার্মান সাম্রাজ্যের উপনিবেশ জিয়াওঝো উপসাগর ও ছিংতাও দখল করে।
১৯১৬ – জ্যানেট র্যানকিন মার্কিন কংগ্রেসে প্রথম মহিলা সদস্য নির্বাচিত হন।
১৯১৬ – উড্রো উইলসন দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯১৬ – বোস্টনে সামার স্ট্রিট ব্রিজ বিপর্যয়ে ট্রাম দুর্ঘটনায় ৪৬ জন নিহত হন।
১৯১৭ – লেনিনের নেতৃত্বে রাশিয়ায় পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
১৯১৭ – অক্টোবর বিপ্লবে বলশেভিকরা শীতকালীন প্রাসাদ দখল করে।
১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধে গাজার তৃতীয় যুদ্ধ শেষ হয়; ব্রিটিশ বাহিনী অটোমান সাম্রাজ্যের কাছ থেকে গাজা দখল করে।
১৯১৮ – ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারি পশ্চিম সামোয়ায় ছড়িয়ে পড়ে।
১৯১৮ – কার্ট আইসনার বাভারিয়া রাজ্যে ভিটেলসবাখ রাজবংশের উৎখাত ঘটান।
১৯১৯ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম পামার রেইড পরিচালিত হয়।
১৯২০ – মস্কোর প্যাট্রিয়ার্ক তিখন রাশিয়ার বাইরে রুশ অর্থোডক্স চার্চ গঠনের ডিক্রি জারি করেন।
১৯২৪ – রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন।
১৯২৯ – নিউ ইয়র্ক সিটিতে মিউজিয়াম অব মডার্ন আর্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
১৯৩১ – চীনা সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৩৩ – ফিওরেলো এইচ. লা গার্ডিয়া নিউ ইয়র্ক সিটির ৯৯তম মেয়র নির্বাচিত হন।
১৯৩৬ – স্পেনীয় গৃহযুদ্ধে মাদ্রিদ প্রতিরক্ষা পরিষদ গঠিত হয়।
১৯৪০ – ওয়াশিংটনের টাকোমায় টাকোমা ন্যারোস সেতু ধসে পড়ে।
১৯৪১ – পার্ল হারবারে জাপানীদের বোমা আক্রমণ শুরু হয়।
১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত হাসপাতাল জাহাজ আর্মেনিয়া জার্মান বিমান হামলায় ডুবে যায়।
১৯৪৪ – ফ্রাঙ্কলিন রুজভেল্ট সব রেকর্ড ভঙ্গ করে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৪৪ – সোভিয়েত গুপ্তচর রিচার্ড জোর্গে জাপানি বন্দিদশায় ফাঁসিতে নিহত হন।
১৯৪৯ – আজারবাইজানের অয়েল রকসে বিশ্বের প্রাচীনতম সমুদ্রতীরবর্তী তেল প্ল্যাটফর্ম থেকে প্রথম তেল উত্তোলিত হয়।
১৯৫৬ – জাতিসংঘের হস্তক্ষেপে সুয়েজ খাল নিয়ে যুদ্ধের অবসান ঘটে।
১৯৫৬ – হাঙ্গেরীয় বিপ্লবে ইয়ানোস কাদার সোভিয়েত সাঁজোয়া বহরে বুদাপেস্টে ফিরে ক্ষমতা গ্রহণ করেন।
১৯৫৭ – স্নায়ুযুদ্ধে গাইদার রিপোর্ট প্রকাশিত হয়।
১৯৬৭ – কার্ল স্টোকস ক্লিভল্যান্ডের মেয়র নির্বাচিত হন; তিনি কোনো বড় মার্কিন শহরের প্রথম আফ্রিকান-আমেরিকান মেয়র।
১৯৬৭ – মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন পাবলিক ব্রডকাস্টিং অ্যাক্ট স্বাক্ষর করেন।
১৯৭২ – রিচার্ড নিক্সন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন।
১৯৭৩ – মার্কিন কংগ্রেস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ভেটো অগ্রাহ্য করে ওয়ার পাওয়ার্স রেজোলিউশন পাস করে।
১৯৭৫ – বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সিপাহী-জনতার মিলিত অভ্যুত্থানে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হন।
১৯৭৫ – খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হয় এবং সিপাহীদের গুলিতে নিহত হন।
১৯৮২ – আপার ভোল্টায় সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট সায়ে জেরবো ক্ষমতাচ্যুত হন।
১৯৮৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে বোমা বিস্ফোরণ ঘটে।
১৯৮৩ – স্নায়ুযুদ্ধে এবল আর্চার ৮৩ মহড়া শুরু হয়।
১৯৮৭ – তিউনিসিয়ার রাষ্ট্রপতি হাবিব বুরগিবা ক্ষমতাচ্যুত হন এবং জিন আবেদিন বিন আলী নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৮৭ – সিঙ্গাপুরে এমআরটি ব্যবস্থা যাত্রী পরিষেবা শুরু করে।
১৯৮৮ – আর্মেনিয়ায় ভূমিকম্পে লক্ষাধিক লোক মৃত্যুবরণ করেন।
১৯৮৯ – কমিউনিস্ট পার্টি পরিচালিত পূর্ব জার্মান সরকার ইস্তফা দেন।
১৯৮৯ – ডগলাস ওয়াইল্ডার ভার্জিনিয়ার গভর্নর নির্বাচিত হন; তিনি প্রথম নির্বাচিত আফ্রিকান-আমেরিকান গভর্নর।
১৯৮৯ – ডেভিড ডিঙ্কিন্স নিউ ইয়র্ক সিটির প্রথম আফ্রিকান-আমেরিকান মেয়র নির্বাচিত হন।
১৯৯০ – মেরি রবিনসন আইরিশ প্রজাতন্ত্রের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯১ – ম্যাজিক জনসন এইচআইভি পজিটিভ ঘোষণা দিয়ে এনবিএ থেকে অবসর নেন।
১৯৯৪ – নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের ডব্লিউএক্সওয়াইসি বিশ্বের প্রথম ইন্টারনেট রেডিও সম্প্রচার শুরু করে।
১৯৯৬ – ভারতের অন্ধ্র প্রদেশে সাইক্লোনে আড়াই হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৯৬ – নাসা মার্স গ্লোবাল সার্ভেয়ার উৎক্ষেপণ করে।
১৯৯৬ – নাইজেরিয়ায় এডিসি এয়ারলাইন্স ফ্লাইট ০৮৬ বিধ্বস্ত হয়।
২০০০ – বুশ বনাম গোর মামলায় জর্জ ডব্লিউ. বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০০০ – কানসাসের ওয়ামেগোতে একটি ক্ষেপণাস্ত্র সাইলোতে দেশের বৃহত্তম এলএসডি ল্যাব আবিষ্কৃত হয়।
২০০৪ – ইরাক যুদ্ধে অন্তর্বর্তী সরকার ফালুজায় অভিযানের সময় ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করে।
২০০৭ – ফিনল্যান্ডের ইয়োকেলায় স্কুলে বন্দুক হামলায় ৯ জন নিহত হন।
২০১২ – গুয়াতেমালায় ভূমিকম্পে অন্তত ৫২ জন নিহত হন।
২০১৭ – আফগানিস্তানে শামশাদ টিভিতে বন্দুকধারী ও আত্মঘাতী হামলায় একজন নিহত ও ২০ জন আহত হন।
২০২০ – বিশ্বের প্রথম ৬জি উপগ্রহ উৎক্ষেপণ করে চীন।
২০২০ – জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০২৩ – পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তা দুর্নীতি তদন্তের জেরে পদত্যাগ করেন।
জন্ম
৯৯৪ - ইবনে হাজম, প্রখ্যাত মুসলিম দার্শনিক।
১৭২৮ - ক্যাপ্টেন জেমস কুক, ব্রিটিশ নৌ-সেনাপতি ও আবিস্কারক।
১৮৫৮ - বিপিন চন্দ্র পাল, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।(মৃ.২০/০৫/১৯৩২)
১৮৬৭ - মারি ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।(মৃ.০৪/০৭/১৯৩৪)
১৮৭৯ - লিওন ত্রোত্স্কি, সোভিয়েত ইউনিয়নের সমাজান্ত্রিক বিপ্লবী।
১৮৮৮ - চন্দ্রশেখর ভেঙ্কট রমন, ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় পদার্থ বিজ্ঞানী।(মৃ.২১/১১/১৯৭০)
১৯০৩ - কনরাড লরেঞ্জ, অস্ট্রিয়ান প্রাণিবিদ্যাবিত, নোবেল পুরস্কার বিজয়ী আর্থলজিস্ট ও পক্ষীবিদ।
১৯১৩ - আলবেয়ার কামু, একজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় বংশোদ্ভূত ফরাসী সাহিত্যিক।(মৃ.০৪/০১/১৯৬০)
১৯২২ - গোলাম আযম, বাংলাদেশী রাজনৈতিক নেতা, রাজাকার, যুদ্ধাপরাধী।
১৯২৯ - এরিক ক্যান্ডেল, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান স্নায়ুবিজ্ঞানী ও সাইকোলজিস্ট।
১৯৩১ - আমিনুল ইসলাম বাংলাদেশী চিত্রশিল্পী।
১৯৩৪ - সুনন্দা পট্টনায়ক, গোয়ালিয়ার ঘরানার ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। (মৃ.২০২০)
১৯৪৩ - মাইকেল স্পেন্স, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।
১৯৪৭ - ঊষা উথুপ, জনপ্রিয় ভারতীয় পপ, জ্যাজ এবং নেপথ্য সঙ্গীতশিল্পী।
১৯৫৪ - কমল হাসান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯৭১ - ঋতুপর্ণা সেনগুপ্ত, ভারতীয় বাঙালি অভিনেত্রী।
১৯৭৮ - রিও ফার্ডিনান্ড, ব্রিটিশ ফুটবলার।
১৯৭৯ - রাইমা সেন, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৮১ - অনুষ্কা শেট্টি,ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৯৭ - মাইনুল আহসান নোবেল, বাংলাদেশী গায়ক।
মৃত্যু
১৮৬২ - বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।(জ.২৪/১০/১৭৭৫)
১৯২৩ - অশ্বিনীকুমার দত্ত, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।(জ.২৫/০১/১৮৫৬)
১৯৬৮ - গর্ডন কভেন্ট্রি, অস্ট্রেলিয়ান ফুটবল খেলোয়াড়।
১৯৭৫ - খালেদ মোশাররফ, বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও প্রধান সামরিক আইন প্রশাসক।
১৯৭৫ - এ.টি.এম. হায়দার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
২০১১ - জো ফ্রেজিয়ার, হেভিওয়েট মুষ্টিযোদ্ধা।
২০১২ - এলেন ডগলাস, আমেরিকান লেখক।
২০১৩ - রন ডেল্ও, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
২০১৯ - নবনীতা দেবসেন, বাঙালি কবি, লেখিকা ও শিক্ষাবিদ।(জ.১৩/০১/১৯৩৮)
ছুটি ও অন্যান্য
বন্দে মাতরম দিবস
জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস (ভারত)
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, বাংলাদেশ
বাংলাদেশ সময়: ০:১২:০৪ ৬ বার পঠিত