রবিবার, ৮ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বের সাক্ষাৎ
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব মো. জাহাঙ্গীর হোসেন।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার এবং দলকে সুসংগঠিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি দেশের মানুষের কাছে যথাযথভাবে সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:২০   ৫ বার পঠিত