সোমবার, ৯ নভেম্বর ২০২৬

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত, পা কেটে উদ্ধার ট্রাকচালক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত, পা কেটে উদ্ধার ট্রাকচালক
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত, পা কেটে উদ্ধার ট্রাকচালক

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই ট্রাক (চট্টমেট্রো-ট-১১-৭৬৫৩) সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৯) ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়লে তাঁর একটি পা কেটে তাঁকে উদ্ধার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:১১:৫০   ৩১ বার পঠিত