সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার, কারাগারে প্রেরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার, কারাগারে প্রেরণ
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার, কারাগারে প্রেরণ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য মাহমুদুল হাসান সুমনকে (৪০) গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি রাতে সরিষাবাড়ী থানার বাউসী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

​এ ঘটনায় সরিষাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়।

​মামলার তদন্ত কর্মকর্তা মির্জা মোঃ বদরুল হাসান জানান, গ্রেফতারকৃত মাহমুদুল হাসান সুমন সরিষাবাড়ী পৌর শাখা ছাত্রলীগের সাবেক নেতা এবং বর্তমানে যুবলীগের সক্রিয় সদস্য। তদন্তে তার অপরাধমূলক সম্পৃক্ততার পর্যাপ্ত প্রমাণ মিলেছে। জামিনে মুক্তি পেলে তিনি পুনরায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারেন—এমন আশঙ্কায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার প্রার্থনা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

​থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:৪৪   ৫ বার পঠিত