ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রিটিশ ডাচেস সোফি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রিটিশ ডাচেস সোফি
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রিটিশ ডাচেস সোফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।

আজ ঢাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সোমবার ঢাকায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়।

ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন।

সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারিত্ব ও সহযোগিতার বিস্তৃতি তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস সোফি।

এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি। সফরের অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:১৯   ৪ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন
লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
বিদেশি সমর্থন পেতে হাসিনা এখন ধরনা দিচ্ছেন : রিজভী
‎ফরিদপুরে তরুনী ঘুরতে এসে ধর্ষনের শিকার
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের সত্যতা যাচাই হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা
ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রিটিশ ডাচেস সোফি
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসিকে আহ্বান
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে বর্তমান সরকার : রাষ্ট্রপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ