![]()
জেলায় বিগত পাঁচবছরে বিভিন্ন সময়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আহছানিয়া মিশন শিশু নগরীর ৪০ জন শিক্ষার্থীকে আজ সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়ায় অবস্থিত আহছানিয়া মিশন শিশু নগরীতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।
ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, ঢাকা আহছানিয়া মিশনের যুগ্ম-পরিচালক মনিরুজ্জামান, শিশু নগরীর সেন্টার ম্যানেজার দীপক কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিশু নগরীর ৪০ শিক্ষার্থীকে ক্রেস্ট সহ উপহার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২৩:৩২:৪৩ ৫ বার পঠিত