![]()
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পাগলায় মিঠুন ও রাব্বির মাদক স্পটে ডিবির অভিযানে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনা ও উদ্ধার বিবরণ:
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশে জেলাব্যাপী মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি “ক” জোনের এসআই মিজানুর রহমান, পিপিএম, মফিজুল ইসলাম, পিপিএম ও এসআই মাহমুদুর রহমানের সমন্বয়ে একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে ১১/১১/২০২৬ খ্রি. বিকেল আনুমানিক ১৬.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা ধোপাতিতা সাকিনে মাদক ব্যবসায়ী মিঠুন ও রাব্বির মাদক স্পটে অভিযান চালায়।
অভিযানকালে মিঠুন-রাব্বির দুই সহযোগীকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি। মিঠুন ও রাব্বিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাদক উদ্ধারের ঘটনায় ফতুল্লা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের তথ্য: ১। আঃ রহমান (২৬), পিতা- জয়নাল আবেদীন, মাতা- রাজিয়া বেগম, স্থায়ী সাং- পাটুখালী, ইউনিয়ন- মরিচবুনিয়া, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী; এ/পি- পাগলা ধোপাতিতা, সোরহাব পেদার বাড়ির ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। এবং ২। মুনসুর (২০), পিতা- আঃ জলিল, মাতা- বিউটি বেগম, সাং- ছোট আউনিয়াপুর, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী; এ/পি- পাগলা ধোপাতিতা, সীমার বাড়ি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
উদ্ধারকৃত আলামত:
১। ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা।
২। ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেট।
বাংলাদেশ সময়: ১৬:৪৭:৩৮ ৪ বার পঠিত #গাঁজা ও ইয়াবা উদ্ধার #পাগলা মাদক স্পট #ফতুল্লা ডিবি অভিযান #মিঠুন ও রাব্বি