![]()
দীর্ঘদিনের জল্পনার অবসান। অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী সঙ্গীতজগতের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারান।
১১ নভেম্বর গ্রিসে এক জমকালো, তারকাখচিত অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় অনিরুদ্ধ নিজেই তাঁদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘মাই ওয়ান্স ইন এ লাইফটাইম, ফর এ লাইফটাইম ১১.১১’।
অন্যদিকে, কাব্য পরেছিলেন ব্লাশ পিঙ্ক রঙের এমব্রয়ডারি ও সিকোইনের কাজ করা লেহঙ্গা। সঙ্গে মানানসই ব্লাউজ, নজরকাড়া চোকার এবং কানের দুলে অপূর্ব দেখাচ্ছিল তাঁকে। দু’জনের প্যাস্টেল রঙের পোশাকের সমন্বয়ও ছিল চোখে পড়ার মতো।
১০ ও ১১ নভেম্বর গ্রিসে বসেছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। এই বিশেষ আয়োজনে যোগ দিতে পৌঁছেছিলেন দক্ষিণী ভারতের চলচ্চিত্র ও রাজনৈতিক মহলের একাধিক তারকা। উপস্থিত ছিলেন সুপারস্টার রজনীকান্ত এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
বিয়ে গ্রিসে হলেও ২১ নভেম্বর চেন্নাইয়ে এক বর্ণাঢ্য রিসেপশনের আয়োজন করা হবে বলে জানা গেছে।
তাদের রিসেপশন অনুষ্ঠানে অতিথি তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে রজনীকান্ত, এ আর রহমান, কমল হাসান, অজিত কুমার, আল্লু অর্জুন-সহ বহু তারকার।
বাংলাদেশ সময়: ১৭:৪৪:৫১ ৭ বার পঠিত